1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনা রোডস এন্ড হাইওয়ের অভিযানে সিএনজি পাম্পের স্থাপনা উচ্ছেদ - cumillarswadinsangbad
৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ২:০০|
শিরোনামঃ
কুমিল্লা জামেয়া দারুল হুদা মাদ্রাসায় সবক অনুষ্ঠান অনুষ্ঠিত আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ সাংবাদিক নির্যাতনের বিচারহীনতায় বাড়ছে হামলা, হুমকির মুখে মুক্ত সাংবাদিকতা চান্দিনায় নকল মোড়কে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যও বাজারে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত

চান্দিনা রোডস এন্ড হাইওয়ের অভিযানে সিএনজি পাম্পের স্থাপনা উচ্ছেদ

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ৫, ২০২৫,
  • 302 Time View
চান্দিনা রোডস এন্ড হাইওয়ের অভিযানে সিএনজি পাম্পের স্থাপনা উচ্ছেদ

এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:

অদ্য ৫/১১/২৫ইং বুধবার দুপুরের দিকে কুমিল্লার চান্দিনায় আর এন আর সিএনজি পাম্পের সীমানা রোড সংলগ্ন স্থাপনা ভেকু দিয়ে উচ্ছেদ করেন।

রোডস এন্ড হাইওয়ে বিভাগ ও ইলেটগঞ্জ হাইওয়ে পুলিশ সহ চান্দিনা ৩ইষ্ট বেঙ্গল রেজিমেন্টে সেনাবাহিনীর সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

জানা যায়, চান্দিনা উপজেলার আর এন আর সিএনজি পাম্প রোডস এন্ড হাইওয়ের সংলগ্ন হাইওয়ের জায়গা দখল করে সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বাঘ ও হরিণের মূরাল স্থাপন করেন এবং সৌন্দর্যময় বিভিন্ন ফুলের গাছ রোপণ করে।

তবে জায়গাটি রোডস এন্ড হাইওয়ে বিভাগের অধীন হওয়ায় বুধবার দুপুরে প্রশাসনের তত্ত্বাবধানে ও সেনাবাহিনীর সহায়তায় ভেকু মেশিনের মাধ্যমে এসব সৌন্দর্যময় স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে পাম্পের ম্যানেজার বলেন, আমরা শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য বাঘ-হরিণ বসিয়েছিলাম। রোডস এন্ড হাইওয়ের অলিখিত অনুমতিক্রমেই এগুলো স্থাপন করা হয়েছিল। রোডস এন্ড হাইওয়ের প্রয়োজন হলে আমরা সৌন্দর্যময় স্থাপনাগুলো সরিয়ে অন্যত্র নিয়ে যেতাম। রোডস এন্ড হাইওয়ের জায়গা চাইলে আমরা ছেড়ে দিতাম। কিন্তু কোনো ধরনের নোটিশ ছাড়াই স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এতে আমাদের অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, পাম্প কর্তৃপক্ষ সেখানে শিশু ও সাধারণ মানুষের দেখার মতো একটি ছোট মিনি পার্কের মতো পরিবেশ তৈরি করেছিল। এতে এলাকাটির সৌন্দর্য বৃদ্ধি পেয়েছিল। তবে পাম্প কর্তৃপক্ষকে আগে নোটিশ দেওয়া হলে, পাম্প কর্তৃপক্ষ স্থাপনাগুলো সরিয়ে নিয়ে যেতে পারত, ক্ষয়ক্ষতি অনেকটা কমানো যেত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork