1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
দৈনিক স্বদেশ বিচিত্রার ৮ম বর্ষপূর্তি ও ৯ম বর্ষে পদার্পনে জমকালো অনুষ্ঠান - cumillarswadinsangbad
৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ২:০০|
শিরোনামঃ
কুমিল্লা জামেয়া দারুল হুদা মাদ্রাসায় সবক অনুষ্ঠান অনুষ্ঠিত আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ সাংবাদিক নির্যাতনের বিচারহীনতায় বাড়ছে হামলা, হুমকির মুখে মুক্ত সাংবাদিকতা চান্দিনায় নকল মোড়কে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যও বাজারে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত

দৈনিক স্বদেশ বিচিত্রার ৮ম বর্ষপূর্তি ও ৯ম বর্ষে পদার্পনে জমকালো অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ২, ২০২৫,
  • 281 Time View
দৈনিক স্বদেশ বিচিত্রার ৮ম বর্ষপূর্তি ও ৯ম বর্ষে পদার্পনে জমকালো অনুষ্ঠান

এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি :

শনিবার (১ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচা কঁচি-কাচা মিলনায়তনে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা-র ৮ম বর্ষপূর্তি ও ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মীর হাসমত আলী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এম আবদুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বদেশ বিচিত্রার প্রধান সম্পাদক রাজু আলিম সহ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, শিক্ষানুরাগী, আরো অনেক জ্ঞানীগুণী শিল্পীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বদেশ বিচিত্রা গত আট বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সত্য প্রকাশে নিরলসভাবে কাজ করে আসছে। পত্রিকাটি পাঠকপ্রিয়তা অর্জনের পাশাপাশি সমাজ পরিবর্তনের ইতিবাচক ধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও বলেন, একটি জাতীয় দৈনিকের শক্তি হলো তার পাঠক ও সংবাদকর্মীরা। তাই এই পত্রিকাকে আরও সমৃদ্ধ করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork