1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
টিসিবির পণ্য বিতরণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১:২৪|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

টিসিবির পণ্য বিতরণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুন ৩০, ২০২৬,
  • 79 Time View
টিসিবির পণ্য বিতরণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লা মুরাদনগর উপজেলার ২১ নং বাবুটিপাড়া ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে চেয়ারম্যান মোঃ আরমান হোসেন এর বিরুদ্ধে।

শনিবার (১৩ ই জুন) উপজেলার ২১ নং বাবুটিপাড়া ইউনিয়ন পরিষদে সুবিধাভোগীদের মাঝে পণ্য বিতরণ করা হয়।

জানা যায়, পূর্ব ঘোষণা অনুযায়ী সুবিধাভোগীরা ইউনিয়ন পরিষদের টিসিবির ডিলারের কাছ থেকে পণ্য নেওয়ার আগের দিন চেয়ারম্যান আরমান বিশেষ ক্ষমতা প্রয়োগ করে কার্ড গুলো চেয়ারম্যান এর কাছে জমা নিয়ে নেয়। তারপর চেয়ারম্যান এর দেওয়া টুকেন দিয়ে টিসিবির পন্য দেওয়া হয়, যাদের কাছে টুকেন নেই তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়।টিসিবির কার্ড সূবিধা ভূগীদের কাছে থাকার কথা থাকলেও এই ইউনিয়নে উলটোটি, চেয়ারম্যান এর নিকট কার্ ড আনতে গেলে তিনি নানা টালবাহানা শুরু করেন।

উপকারভোগীরা জানান, গত কয়েক মাস পূর্বে পণ্য দেওয়ার সময় কার্ড জমা নিয়ে আর ফেরত দেয়নি। নতুন কার্ড দেওয় হবে বলে কার্ড ছাড়াই বিদায় করা হয়। কিন্তু এখন পর্যন্ত কোন কার্ড দেওয়া হয় নাই। আমাদের কাছে কার্ড না থাকলেও তালিকায় নাম থাকা সত্বেও এমাসে পণ্য নিতে আসলে টুকেন না থাকায় পণ্য দিচ্ছে না।

চেয়ারম্যান মেম্বার ও ডিলার মিলে আমাদের কার্ডটি নিয়েছিল কিন্তু আজ পর্যন্ত আমাদের কার্ড দেয় নাই। আমরা গরীব নিরীহ গ্রামে বসবাস করি চেয়ারম্যান প্রভাবশালী হওয়ায় ইউএনও স্যারের কাছে যাওয়ার সাহস করিনি ।

ভুক্তভোগীরা আরও জানান, টিসিবির পণ্য আত্মসাৎ করতে ২১ নং বাবুটি পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরমান ও সদস্যরা নতুন কার্ড দেওয়ার কথা বলে তা জমা রেখে দিয়েছেন।এখন পর্যন্ত আর কার্ড ফেরত দেননি না দিয়ে বিভিন্ন ভাবে তালবাহানা করছেন।

জিবিডি গ্রামের টিসিবি পন্য সূবিধাভূগী বলেন, দীর্ঘদিন যাবত তিনি কার্ড দিয়ে টিসিবির পণ্য ক্রয় করছেন। নতুন কার্ড দেওয়ার কথা বলে কার্ড রেখে দেয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরমান।প্রভাব খাটিয়ে ডিলার কে আসতে দেয়না ডিলারের কাজ চেয়ারম্যান ও তার সদস্যরা মিলে করেন, পণ্য নিতে আসলে কার্ড ও পণ্য কোনটাই দেয়নি।

দইয়ারা গ্রামের টিসিবির পন্য সূবিধা ভূগী বলেন, চেয়ারম্যান নতুন কার্ড দিবে, এ কথা বলে আমাদের কার্ড রেখে দিয়েছে। আমাদের কার্ড ও পণ্য কোনটাই দেয়নি। টুকেনের মাধ্যমে টিসিবির পণ্য দেওয়ার নামে আমাদের পণ্য আত্মসাতের পায়তারা করছে।

টিসিবির পন্য সামগ্রী বিতরনের সময় ট্যাগ অফিসার কে না জানিয়ে প্রতি মাসে বিতরন করেন।

উপজেলার ট্যাগ অফিসার সফি কে তার মুঠোফোনে এ বিষয়ে কল দিলে তিনি বলেন আজকে টিসিবির পণ্য বিতরণ বা বিক্রি করছে তা আমি জানিনা তবে আমি চেয়ারম্যান সাহেব এর সাথে কথা বলে জেনে আমি আপনাকে জানাইতেছি। অপেক্ষো করে বিকালে ফোন দিলে তিনি আমাকে বলেন আজকে বন্ধের দিন তাই আমাকে জানায়নি।

২১ নং বাবুটি পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আরমান হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, এই পণ্যগুলো ঈদের আগে দেওয়ার দরকার ছিল । আপনে ইউনিয়ন পরিষদে আসেন তার পর বিষয়টি আপনাকে বলতেছি।

টিসিবির কার্ড আপনের কাছে কেন,,? টুকেন দিয়ে টিসিবির প্য দিচ্ছেন কেন”’? টিসিবির পন্য না দিয়ে একদিন আগেই কার্ড অনলাইনে পান্স করেন কেন””? এমন প্রশ্ন করলে তিনি জবাব না দিয়ে তিনি এরিয়ে গিয়ে তিনি বলেন কার্ডগুলো নষ্ট হয়ে গিয়েছে, তাই নতুন করে দেওয়ার জন্য জমা রেখেছিলাম

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বীর সাথে ফোনে একাদিকবার কল দিলে রিসিভ করেনি তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়ননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork