
এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় পুলিশের চলমান বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে গত ২৪ ঘণ্টায় ওয়ারেন্টসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ। এ সময় মাদক সেবনের অপরাধে ৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া জনবিরক্তিকর ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
চান্দিনা থানা পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, ২৫ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত প্রেস রিলিজ অনুযায়ী বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার অংশ হিসেবে এসব গ্রেফতার ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
গ্রেফতারদের মধ্যে ইসমাইল হোসেন (২৫), পিতা—নুরুল ইসলাম, সাং—জোয়াগ (প্রধানিয়া বাড়ী), থানা—চান্দিনা, জেলা—কুমিল্লাকে একটি সিআর ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতার করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এদিকে মাদক সেবনের অপরাধে শামীম হাসান (১৯), পিতা—মৃত বকুল মিয়া, সাং—ছায়কোট, থানা—চান্দিনা এবং সাইফুল ইসলাম (১৮), পিতা—মজিবুর রহমান, একই এলাকার বাসিন্দা—উভয়কে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
একই অপরাধে আলাউদ্দিন (২৮), পিতা—সেলিম, সাং—খোশবাস, থানা—বরুড়া, জেলা—কুমিল্লাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে মো. সোহেল (৩৫), পিতা—ময়নাল হোসেন, সাং—বেলাশ্বর, থানা—চান্দিনা, জেলা—কুমিল্লাকে মাদক সেবনের অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এনপিপির নেতা বায়োজিদ খন্দকার (২২), পিতা—মতিউর রহমান খন্দকার, সাং—উত্তর পদুয়া (খন্দকার বাড়ি), ৯ নম্বর ওয়ার্ড, বাতাঘাসি ইউনিয়ন, থানা—চান্দিনা এবং এনসিপির মহিলা নেত্রী মোসা. ফারজানা আক্তার (১৯), পিতা—জামাল হোসেন মিয়াজী, সাং—জোরপুনি, ডাকঘর—অম্বরপুর বাজার, থানা—চান্দিনা, জেলা—কুমিল্লাকে বাতাঘাসী মোহনপুর পুরাতন বাজার এলাকায় জনবিরক্তিকর ও অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ওই দুইজনের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯০ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
চান্দিনা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে বিশেষ অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে। অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।