1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় জমি বিরোধকে কেন্দ্র করে মারধর: জামায়াত নেতা সুমনসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ১০:০০|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

চান্দিনায় জমি বিরোধকে কেন্দ্র করে মারধর: জামায়াত নেতা সুমনসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ১৫, ২০২৫,
  • 1144 Time View
চান্দিনায় জমি বিরোধকে কেন্দ্র করে মারধর: জামায়াত নেতা সুমনসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনা উপজেলার পৌরসভার হারং ৩ নম্বর ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জেরে কাউছার মিয়া ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতা সুমন মিয়া, তার ছোট ভাই সাইমন, সাইদুল এর বিরুদ্ধে।

স্থানীয় সূত্র জানায়, কাউছার মিয়ার সঙ্গে প্রতিবেশী মুজিবুর রহমানের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। সম্প্রতি কাউছারের ঘরের পেছনে থাকা কিছু কলাগাছ ও একটি আমড়া গাছ মুজিবুর রহমানের জায়গায় লাগানো হয়েছে দাবি করে দুই পরিবারের নারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুজিবুর রহমানের ছেলে সুমন, সাইমন ও সাইদুল ওই গাছগুলো কেটে ফেলে। কাউছার বাধা দিতে গেলে তারা কাউছার ও তার স্ত্রীকে মারধর করে এবং দা দিয়ে কাউছারের ঘরের বেড়া কুবিয়ে কাটে বলে অভিযোগ পাওয়া গেছে।

কাউছার মিয়া বলেন, ৫ আগস্টের পর থেকে তারা বারবার বলছে—এই জায়গা নাকি তাদের, যদিও আগে কখনো এমন দাবি করেনি। ওই সময় থেকে তারা আমাদের ওপর তিনবার আক্রমণ করেছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিচার করে জমির বিষয়টি মীমাংসা করলেও তারা সেই বিচার মানেনি। আজ আবার আমাকে ও আমার স্ত্রীকে মেরেছে। আমার স্ত্রী এখন হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালে চিকিৎসাধীন ছাবিনা জানান, ৫ আগস্টের পর তারা তিনবার আমাদের আক্রমণ করেছে। একবার মারধর করে আমার হাত কেটে দেয়। আজকে আবার ১৫ /১১/ ২০২৫ আমাকে লাঠি দিয়ে আঘাত করা হয় এতে নাক ফেটে রক্ত বের হয় এবং চোখে ঘুশি মারা হয় চোখ রক্তাক্ত হয়ে আছে চোখে আমি এখন ঝাপসা দেখি।

অভিযুক্ত মুজিবুর রহমান বলেন, কাউছার আগে আমার ছেলেদের হুমকি ধামকি দিয়েছে। তাই আমার ছেলেরা ক্ষিপ্ত হয়ে ওদের দুইটা গাছ কেটেছে এবং তারা বাধা দিতে আসলে এক পর্যায়ে হাতা হাতি হয়।

এ বিষয়ে চান্দিনা থানার তদন্ত ওসি মিজানুর রহমান বলেন, ঘটনার বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork