1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চাঁপাইনবাবগঞ্জে মাদক দিয়ে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন - cumillarswadinsangbad
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ১১:১৭|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

চাঁপাইনবাবগঞ্জে মাদক দিয়ে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬,
  • 216 Time View
চাঁপাইনবাবগঞ্জে মাদক দিয়ে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

ষড়যন্ত্র করে অবৈধ মাদক হেরোইন দিয়ে নিরিহ কৃষককে র‍্যাব কর্তৃক আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রোববার দুপুরে স্থানীয় একটি প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এ সময় গ্রেফতার এবরান আলীর ছেলে আলী হোসেন লিখিত বক্তব্যে বলেন, আমার আব্বা এবরান আলী একজন কৃষক এবং পরিবারের একমাত্র উপার্জণকারী। মাদক ক্রয় বিক্রয়ের সাথে তার কোন প্রকার সম্পৃক্ততা না থাকলেও শুক্রবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য জুয়েল রানা র‍্যাবকে ব্যবহার করে ৩ কোটি হেরোইন দিয়ে তাকে ফাঁসিয়ে গ্রেফতার করে নিয়ে যায়। যা অবাস্তব ও অসম্ভব বিষয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

এ সময় তিনি আরো বলেন, আমি একজন সাংবাদিক হওয়ায় এলাকার মাদক ব্যবসায়ীদের নিয়ে একাধিক সংবাদ প্রকাশ করায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জুয়েল মেম্বার আমাকে একাধিকবার মারধর করে হত্যার হুমকি দেয়। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে আইনশৃংখলা বাহিনী এমন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার না করেও তাদের সহযোগীতায় এলাকার অসহায় নীরিহ খেটে খাওয়া মানুষদের নানাভাবে হয়রানী করে মিথ্যা মাদক দিয়ে ফাঁসিয়ে গ্রেফতার করে নিয়ে যায়। আর তাই র‍্যাবের হাতে মিথ্যা মামলায় আটক এবরান আলীর মুক্তি ও সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত আসামীদের গ্রেফতারের জোড় দাবী জানান ভুক্তভোগী পরিবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork