1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
একজনের সুবিধায় নতুন রাস্তা? দাউদকান্দি গোপালপুরে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৩:৩৫|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

একজনের সুবিধায় নতুন রাস্তা? দাউদকান্দি গোপালপুরে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, জুন ২২, ২০২৬,
  • 88 Time View
বিদ্যমান রাস্তা থাকতেই নতুন সড়ক নির্মাণের উদ্যোগ দাউদকান্দির গোপালপুরে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, ক্ষোভ এলাকাবাসীর

এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের গোপালপুর গ্রামে একটি পৈত্রিক বসতবাড়ির ওপর দিয়ে নতুন রাস্তা নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যমান যাতায়াতের রাস্তা থাকা সত্ত্বেও ইউনিয়ন চেয়ারম্যানের আত্মীয়তার সূত্রে মাত্র একজন ব্যক্তির সুবিধার্থে নতুন রাস্তা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা সরকারি অর্থের অপচয়ের শামিল।

শনিবার (২০ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, গোপালপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের সৈয়দ আলী মাস্টার বাড়ি থেকে শামসু সরকার বাড়ি পর্যন্ত একটি নতুন রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, প্রস্তাবিত এ রাস্তাটি বাস্তবায়িত হলে মূলত একটি পরিবার ছাড়া অন্য কারও উল্লেখযোগ্য উপকার হবে না।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত সৈয়দ আলী মাস্টারের ছেলে কামাল হোসেন সরকার ও সেলিম সরকারের পৈত্রিক বসতবাড়ির ওপর দিয়ে রাস্তা নির্মাণের প্রস্তাব করা হয়েছে। তবে বাড়ির অধিকাংশ সদস্য এ উদ্যোগের বিরোধিতা করে উপজেলা প্রশাসনের কাছে লিখিত আপত্তি জমা দিয়েছেন।

বাড়ির সদস্য মোশাররফ সরকার, শাহআলম সরকার, মো. আব্দুস সাত্তার সরকার, মনির মাস্টার ও মহিউদ্দিন সরকারসহ অন্যরা জানান, তাদের বসতবাড়ির উত্তর পাশে মাত্র ৫০ মিটার দূরত্বে একটি বড় রাস্তা রয়েছে। ওই রাস্তা থেকে প্রায় ৫০ মিটার দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের একটি কাঁচা পথ দীর্ঘদিন ধরে বাড়ির সবাই ব্যবহার করে আসছেন। এ পথ ব্যবহার নিয়ে কোনো ধরনের বিরোধ বা আপত্তি নেই।

তাদের দাবি, শুধুমাত্র বাড়ির একজন সদস্য শাহজাহান সরকার নতুন রাস্তা নির্মাণের পক্ষে অবস্থান নিয়েছেন। এছাড়া নতুন রাস্তা নির্মাণের আড়ালে সরকারি খাস জমি দখলের উদ্দেশ্য থাকতে পারে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

বাড়ির সদস্যরা পঞ্চায়েতের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে বিদ্যমান রাস্তা ব্যবহারে সম্মতি জানিয়ে স্বাক্ষরিত আবেদন উপজেলা প্রশাসনের কাছে জমা দিয়েছেন।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবদুল্লাহ বায়োজিদ বলেন, “ওই বাড়িতে যাতায়াতের জন্য যদি আগে থেকেই কাঁচা রাস্তা থাকে, তাহলে সেখানে সর্বোচ্চ আরসিসি রাস্তা নির্মাণের বিষয় বিবেচনা করা যেতে পারে। কিন্তু একজন ব্যক্তির সুবিধার জন্য নতুন করে রাস্তা নির্মাণের কোনো সুযোগ নেই।”

শাহজাহান সরকারের বক্তব্য জানতে তার বাড়িতে যোগাযোগ করা হলে তিনি উপস্থিত ছিলেন না। এ সময় তার চাচাতো ভাই মোশাররফ সরকার বলেন, “বর্তমানে যে রাস্তা রয়েছে, আমরা সবাই সেই রাস্তা দিয়েই চলাচল করি। চলাচলে কেউ কোনো বাধা দেয় না।”

স্থানীয়দের ভাষ্য, গোপালপুর গ্রামের প্রায় প্রতিটি বাড়ির নিজস্ব যাতায়াত ব্যবস্থা রয়েছে। পাশাপাশি ঘনবসতিপূর্ণ এলাকার মাঝখান দিয়ে একটি বিদ্যমান রাস্তা রয়েছে, যা বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে উন্নয়ন করা হয়েছে। অথচ একটি পরিবারের জন্য নতুন রাস্তা নির্মাণ করা হলে সরকার অপ্রয়োজনীয় আর্থিক ক্ষতির মুখে পড়বে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত পরিস্থিতি যাচাই করে জনস্বার্থ ও সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork