1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
সবুজ মুরাদনগর গড়তে ধর্মমন্ত্রীর উদ্যোগে আবারও ১০ হাজার চারা বিতরণ - cumillarswadinsangbad
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ৯:২০|
শিরোনামঃ
বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতারমামলা সবুজ মুরাদনগর গড়তে ধর্মমন্ত্রীর উদ্যোগে আবারও ১০ হাজার চারা বিতরণ ময়মনসিংহে ৫৩তম গ্রীষ্মকালীন সাতার প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মুরাদনগরে সম্পত্তির দ্বন্দ্বে ভাইয়ের হাতে বোন-ভাতিজা খুন বিতর্কিত সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়ে বার্ষিক পরিদর্শন চান্দিনা পৌরসভা ১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবন শেষে অবসরে গেলেন প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

সবুজ মুরাদনগর গড়তে ধর্মমন্ত্রীর উদ্যোগে আবারও ১০ হাজার চারা বিতরণ

মোহাম্মদ আলী
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬,
  • 7 Time View

দেশের বনভূমি রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা ও মুরাদনগরকে সবুজায়নের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে মাদ্রাসা ও এতিমখানায় আবারও ১০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় মুরাদনগর উপজেলা প্রশাসনের মাধ্যমে এ চারা বিতরণ করা হয়। উপজেলার ১২৯টি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সারোয়ার রাব্বি ও কুমিল্লা সামাজিক বন বিভাগের হেডকোয়ার্টার রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হাসান। এ সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ, হেফাজতে ইসলাম কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক ও মুরাদনগর বড় মাদ্রাসার মহাপরিচালক মুফতি আমজাদ হোসেন, মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য মো. মুজিব মেম্বার, বিএনপি নেতা মাহমুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চারা রোপণের পাশাপাশি সেগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণে শিক্ষক, শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে।

সরকারের পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট মুরাদনগর উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের মাঝে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ব্যক্তিগত উদ্যোগে ১০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। আজ মঙ্গলবার আরও ১০ হাজার চারা বিতরণের মধ্য দিয়ে এ পর্যন্ত মুরাদনগরে তাঁর ব্যক্তিগত উদ্যোগে মোট ২০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork