1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
মুরাদনগর দড়ানীপাড়ার মাটিতে রক্তের দাগ, হারিয়ে গেলেন মনজুরুল আলম তুতু ও প্রিয় শিক্ষক খালেদা আক্তার বেবি - cumillarswadinsangbad
৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ২:০৮|
শিরোনামঃ
কুমিল্লা জামেয়া দারুল হুদা মাদ্রাসায় সবক অনুষ্ঠান অনুষ্ঠিত আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ সাংবাদিক নির্যাতনের বিচারহীনতায় বাড়ছে হামলা, হুমকির মুখে মুক্ত সাংবাদিকতা চান্দিনায় নকল মোড়কে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যও বাজারে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত

মুরাদনগর দড়ানীপাড়ার মাটিতে রক্তের দাগ, হারিয়ে গেলেন মনজুরুল আলম তুতু ও প্রিয় শিক্ষক খালেদা আক্তার বেবি

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬,
  • 148 Time View
মুরাদনগর দড়ানীপাড়ার মাটিতে রক্তের দাগ, হারিয়ে গেলেন মনজুরুল আলম তুতু ও প্রিয় শিক্ষক খালেদা আক্তার বেবি

আরিফুল ইসলাম পাঠান, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফুফু ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মোস্তাফিজুর রহমান ওরফে আবু মিয়ার বিরুদ্ধে। গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দড়ানীপাড়া গ্রামের খালেদা আক্তার ওরফে বেবি এবং তাঁর ভাইয়ের ছেলে মনজুরুল আলম ওরফে তুতু, বিভিন্ন প্রতিবেদনে তাঁদের বয়সে কিছুটা পার্থক্য পাওয়া গেছে। খালেদা আক্তার বেবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের জানা গেছে, পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে। এতে দুজন গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত আবু মিয়া পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।

‘বেবি আক্তার ছিলেন মানুষ গড়ার কারিগর’

এলাকাবাসী ও সাবেক শিক্ষার্থীদের ভাষ্য, বেবি আক্তার ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে শিক্ষা দিয়েছেন। তাঁর সাবেক শিক্ষার্থী পুলিশ ইন্সপেক্টর আনিছুর রহমান বলেন, “তিনি আমার জীবনের সেরা শিক্ষক। তিনি ছাত্র ছাত্রীদের নিজের ছেলে মেয়ের মতো করে মানুষ করতেন।”

অন্যদিকে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মনজুরুল আলম তুতুও ছিলেন ভালো মনের মানুষ। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আবুর সর্বোচ্চ শাস্তির দাবি

ঘটনার পর দড়ানীপাড়া এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা ও তরুন প্রজন্মের আইডল, হুমায়ুন সরকার জানান, তাদের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি চায় জনগণ, কেউ কেউ অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানিয়েছেন।

তবে মামলার তদন্ত ও আদালতের বিচারিক প্রক্রিয়ায় অভিযোগের সত্যতা ও দায় নির্ধারিত হবে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork