1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
বাঁশখালী থানাধীন কালীপুর ইউনিয়নের পুজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:৫৬|
শিরোনামঃ
কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক

বাঁশখালী থানাধীন কালীপুর ইউনিয়নের পুজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫,
  • 222 Time View
বাঁশখালী থানাধীন কালীপুর ইউনিয়নের পুজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি :

আজ ২৯/০৯/২০২৫ খ্রি. শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার মাননীয় নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম।

তিনি বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের সকল সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি ভক্ত-পূজারীদের সাথে মতবিনিময় করেন, তাদের সার্বিক নিরাপত্তা সংক্রান্ত মতামত শোনেন এবং আশ্বস্ত করেন যে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বদা ভক্ত-পূজারীদের পাশে রয়েছে।

ইউএনও মহোদয় পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সতর্কতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা ইঞ্জিনিয়ার ফাহাদ বিন মাহমুদ, কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, কালীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম ও বিশিষ্ট সমাজ সেবক সুমন চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তারা পূজামণ্ডপ আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথেও মতবিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

উপজেলা প্রশাসন সকল ধর্মাবলম্বীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork