1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মারুতি গাড়ির ধাক্কায় অজ্ঞাত নারী নিহত - cumillarswadinsangbad
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ১০:৩৮|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মারুতি গাড়ির ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, মে ২৭, ২০২৬,
  • 100 Time View

দেবিদ্বারের বাগুর এলাকায় গভীর রাতে দুর্ঘটনা, ঘাতক গাড়ি আটক ও চালক গ্রেফতার, নিহত নারীর খোঁজ পাওয়া যাচ্ছে না

এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাগুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির একটি মারুতি গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। বুধবার (২৭ মে ২০২৬) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা মেট্রো-ছ-৭১-১৮৬৯ নম্বরের একটি মারুতি গাড়ি চট্টগ্রামমুখী মহাসড়কে বেপরোয়া গতিতে চলার সময় বাগুর বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজ থেকে প্রায় ৫০০ গজ পশ্চিমে এক পথচারী নারীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে তিনি সড়কে পড়ে যান।

ডিউটিরত পুলিশ ও স্থানীয় লোকজন আহত নারীকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নারীর বয়স আনুমানিক ৫০ বছর বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার পরপরই ঘাতক মারুতি গাড়িটি আটক এবং চালক মোঃ মোস্তফা (৫০)-কে গ্রেফতার করা হয়েছে। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে মহাসড়কের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির শিকদার নিহত অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork