1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক - cumillarswadinsangbad
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৯:৪৭|
শিরোনামঃ
সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক ৯ লাখ টাকায় রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর অভিযোগ! শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার ২য় শাহাদাতবার্ষিকী পালিত আজ আলহাজ্ব নূরুল ইসলাম কন্ট্রাক্টরের সপ্তম মৃত্যুবার্ষিকী

চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬,
  • 52 Time View

মানবিকতা, সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্তের অকাল প্রয়াণে শোকের ছায়া কুমিল্লা জেলা পুলিশে

এম এ খায়ের ইমন কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুম মোহাম্মদ সাইফুল মালিক বাংলাদেশ পুলিশের একজন চৌকস, সৎ ও মানবিক কর্মকর্তা ছিলেন। তিনি সর্বশেষ কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কর্মজীবনে তিনি পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিংয়ের জন্য সহকর্মী ও সাধারণ মানুষের কাছে প্রশংসিত ছিলেন। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক আচরণ ও বিনয়ী ব্যক্তিত্বের কারণে তিনি সবার কাছে শ্রদ্ধেয় ছিলেন।

তিনি বৃহস্পতিবার ভোর ৬টা ৩০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।

মরহুম তাঁর সহধর্মিণী, দুই সন্তান, আত্মীয়-স্বজন, সহকর্মী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর অকাল প্রয়াণে কুমিল্লা জেলা পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের মৃত্যুতে কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

সহকর্মীদের কাছে মোহাম্মদ সাইফুল মালিক ছিলেন একজন সৎ, বিনয়ী, দায়িত্বশীল ও মানবিক পুলিশ কর্মকর্তা। তাঁর কর্মনিষ্ঠা, সৌজন্যবোধ এবং মানুষের প্রতি আন্তরিক আচরণের জন্য তিনি সহকর্মী ও সাধারণ মানুষের কাছে সমানভাবে শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র ছিলেন। তাঁর অকাল প্রয়াণে কুমিল্লা জেলা পুলিশ একজন দক্ষ ও মানবিক কর্মকর্তাকে হারালো।

আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন। আমীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork