1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
শুহিলপুরে নিজস্ব অর্থায়নে প্রায় ৩ কিলোমিটার রাস্তা সংস্কার - cumillarswadinsangbad
৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ৩:০২|
শিরোনামঃ
বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬-এ প্রথম ঢাবির রোবোটিক্স বিভাগের শিক্ষার্থীদের দল কুমিল্লা জামেয়া দারুল হুদা মাদ্রাসায় সবক অনুষ্ঠান অনুষ্ঠিত আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ সাংবাদিক নির্যাতনের বিচারহীনতায় বাড়ছে হামলা, হুমকির মুখে মুক্ত সাংবাদিকতা চান্দিনায় নকল মোড়কে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যও বাজারে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত

শুহিলপুরে নিজস্ব অর্থায়নে প্রায় ৩ কিলোমিটার রাস্তা সংস্কার

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬,
  • 170 Time View
শুহিলপুরে নিজস্ব অর্থায়নে প্রায় ৩ কিলোমিটার রাস্তা সংস্কার

বায়েজিদ হোসাইন, চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলার ১ নং শুহিলপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রেজাউল করিম।

সম্প্রতি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নূরপুর থেকে শালিখা বাজার পর্যন্ত দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলে অযোগ্য থাকা রাস্তার সংস্কার কাজ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় বর্তমানে স্থানীয়দের চলাচলে স্বস্তি ফিরেছে বলে জানান তারা।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রেজাউল করিম বলেন, তিনি শুহিলপুর ইউনিয়নের উন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে দীর্ঘদিন ধরে অসম্পন্ন থাকা বিভিন্ন কাজ সম্পন্ন করার চেষ্টা করছেন। এরই ন্যায় নূরপুর থেকে শালিখা পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তার সংস্কার কাজ করেন তিনি।

তিনি আরও বলেন, ইউনিয়নের যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে একটি খেলার মাঠের প্রয়োজন রয়েছে। এ জন্য সরকারি উদ্যোগে শুহিলপুর ইউনিয়নে একটি খেলার মাঠ বরাদ্দের বিষয়ে তিনি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং একটি মাঠ বরাদ্দের উদ্যোগ নেওয়ার কথা জানান।

শিক্ষাক্ষেত্রেও গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে এস এম রেজাউল করিম বলেন, ইউনিয়নের শিক্ষিত তরুণ-তরুণী ও মেধাবী শিক্ষার্থীরা যাতে আরও এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যে শিক্ষাব্যবস্থার উন্নয়নে তিনি বিশেষ গুরুত্ব দিতে চান।

এছাড়াও ইউনিয়নের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে তিনি সহযোগিতা ও অংশগ্রহণ করে আসছেন বলে জানান।

তিনি বলেন আমার এসব সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং স্থানীয়দের প্রত্যাশা, এলাকার যোগাযোগব্যবস্থা, শিক্ষা, খেলাধুলা ও সামাজিক উন্নয়নে এ ধরনের মানুষ এগিয়ে আসলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork