1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
মেধার আলোয় উজ্জ্বল নবীনগর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা - cumillarswadinsangbad
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ১০:০১|
শিরোনামঃ
চান্দিনায় পৌরসভা সম্ভাব্য মেয়র প্রার্থী হাজী নুরুল ইসলাম মুন্সীর মতবিনিময় সভা সাবেক প্রধান প্রকৌশলী রাকিবুলইসলাম সহ সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে প্রশ্ন মুরাদনগরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হাবিব গ্রেপ্তার দেবিদ্বারে ১২নং ভানী ইউনিয়ন সূর্যপুর উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি মেধার আলোয় উজ্জ্বল নবীনগর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন – ড. মুজিবুর রহমান উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা আধুনিক ও অপরাধমুক্ত চান্দিনা গড়ার অঙ্গীকার পৌর মেয়র প্রার্থী নুরুল ইসলাম মুন্সীর তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: এমপি হাজী জসিম উদ্দিন

মেধার আলোয় উজ্জ্বল নবীনগর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ ইব্রাহিম খলিল:
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬,
  • 64 Time View

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এসএসসি-২০২৬ পরীক্ষায় নবীনগর উপজেলার মধ্যে জিপিএ-৫ অর্জনকারী ও সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের হাতে অভিনন্দনপত্র ও মেধাবৃত্তির চেক তুলে দেওয়া হয়।
এ বছর এসএসসি পরীক্ষায় নবীনগর উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জন করে প্রথম স্থান অধিকারী শারমিন সুলতানা চৈতীকে ১০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী জান্নাতুল মাওয়াকে ৭ হাজার টাকা এবং যৌথভাবে তৃতীয় স্থান অধিকারী কাজী তাসনিয়া ইবনান নিধি ও মুনতাহা মেহজাবিনকে ৫ হাজার টাকা করে মেধাবৃত্তি প্রদান করা হয়। কৃতী শিক্ষার্থীরা সবাই নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী।

অনুষ্ঠানে ভালো ফলাফলের জন্য নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ কাওসার বেগমকে ট্রাস্টের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের সভাপতি ও জনতা ব্যাংক পিএলসি, নবীনগর শাখার ব্যবস্থাপক আশ্রাফুল হক।

প্রধান অতিথি ছিলেন নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ কাওসার বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, নবীনগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন এবং নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইয়াছিনুল হক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ জামাল হোসেন পান্না। স্বাগত বক্তব্য দেন মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের সাধারণ সম্পাদক ও কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিন্টু মিয়া।

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু ভালো ফলাফল নয়, ভবিষ্যতে শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর আহ্বান জানান তারা।

কৃতী শিক্ষার্থীরা এমন সম্মাননা ও মেধাবৃত্তি পেয়ে তাদের অনুভূতি প্রকাশ করে ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এ ধরনের স্বীকৃতি তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন ও উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে উৎসাহিত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork