1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
বুড়িচং এ সওজের কোটি টাকার জমি ইউপি সদস্যের দখলে! উচ্ছেদের নোটিশেও টলেনি তিনি - cumillarswadinsangbad
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ৩:৫৩|
শিরোনামঃ
চান্দিনা পৌরসভা ১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবন শেষে অবসরে গেলেন প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চান্দিনায় পৌরসভা সম্ভাব্য মেয়র প্রার্থী হাজী নুরুল ইসলাম মুন্সীর মতবিনিময় সভা মুরাদনগরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হাবিব গ্রেপ্তার দেবিদ্বারে ১২নং ভানী ইউনিয়ন সূর্যপুর উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি মেধার আলোয় উজ্জ্বল নবীনগর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন – ড. মুজিবুর রহমান উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে

বুড়িচং এ সওজের কোটি টাকার জমি ইউপি সদস্যের দখলে! উচ্ছেদের নোটিশেও টলেনি তিনি

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ১০, ২০২৫,
  • 815 Time View
সওজের কোটি টাকার জমি ইউপি সদস্যের দখলে! উচ্ছেদের নোটিশেও টলেনি তিনি

 মোঃ তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচংয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কোটি টাকার সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। সওজের উচ্ছেদ অভিযান ও নোটিশ সত্ত্বেও ওই সদস্য পুনরায় জায়গাটি দখল করে টিনের ঘেরা ও পিলার স্থাপন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দখলকৃত জমি ফের দখলে নিলেন ইউপি সদস্য

স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ইউপি সদস্য জালাল মেম্বার সওজের উচ্ছেদকৃত জায়গায় নতুন করে দখল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বুধবার (৯ নভেম্বর) উপজেলার খাড়াতাইয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সংলগ্ন রাস্তার উত্তর পাশের বালুর মাঠে গিয়ে দেখা যায়, সেখানে নতুনভাবে টিন ও পিলার বসিয়ে ঘেরা তৈরি করা হয়েছে।

অভিযোগ রয়েছে, ইউপি সদস্য জালাল মেম্বার ও তার ভাই হেলাল দীর্ঘদিন ধরে ক্ষমতার প্রভাব খাটিয়ে সওজের সরকারি সম্পত্তি দখল করে রেখেছেন।

সওজ: “কোনও দখল মেনে নেওয়া হবে না”

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, “বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। সওজের জায়গা কারও দখলে থাকতে দেওয়া হবে না। নোটিশ দেওয়ার পরও কর্ণপাত না করায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, > “যেহেতু জায়গাটি সওজের মালিকানাধীন, তাই তাদের সিদ্ধান্তই প্রাধান্য পাবে। আমরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”

জালাল মেম্বারের দাবি ‘এটি তাদের পারিবারিক জমি’অন্যদিকে ইউপি সদস্য জালাল মেম্বার দাবি করেন,  “জায়গাটি আমাদের পারিবারিক মালিকানাধীন। সওজের দেওয়া নোটিশের জবাবও আমরা দিয়েছি।”

খেলার মাঠ হারিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা জানান, জায়গাটি সওজের অধীন সরকারি খেলার মাঠ ছিল। খাড়াতাইয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাড়াতাইয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে দীর্ঘদিন ধরে খেলাধুলা করে আসছিলেন। এলাকাবাসীর সহযোগিতায় খাল ভরাট করে মাঠটি তৈরি করা হয়।

তারা অভিযোগ করেন, ইউপি সদস্যের বেড়া দেওয়ার কারণে শিক্ষার্থীদের খেলার জায়গা বন্ধ হয়ে গেছে।

“সরকারি জমি দখল রাষ্ট্রীয় অপরাধ” — স্থানীয়দের দাবি

বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ফরিদ উদ্দিন, হাজী ফয়েজ আহমেদ ভুইয়া, মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান, মহিলা ইউপি সদস্য কুলসুম আক্তার, মাওলানা জাহাঙ্গীর আলম, জামাল হোসেন, মোস্তফা ভুইয়া, রুহুল আমিন, ও রহমত আলীসহ স্থানীয়রা বলেন—

“সরকারি সম্পত্তি দখল করা রাষ্ট্রীয় অপরাধ। আমরা চাই, সওজ দ্রুত জায়গাটি পুনরায় উচ্ছেদ করে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত মাঠ হিসেবে ফিরিয়ে দিক।তারা আরও জানান, যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, তবে জনস্বার্থে আন্দোলন গড়ে তোলা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork