
নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা:
ঐতিহ্যবাহী কুমিল্লা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ আজ (বৃহস্পতিবার) বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সাংবাদিকদের পেশাগত অধিকার, প্রেসক্লাবের উন্নয়ন এবং সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে ২০২৬-২০২৮ মেয়াদের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট দেবেন ক্লাবের সদস্যরা।
নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই কুমিল্লার সাংবাদিক সমাজে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রার্থীদের ব্যাপক প্রচার-প্রচারণা, মতবিনিময় ও ভোটারদের সরব উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে প্রেসক্লাব প্রাঙ্গণ।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।
এবারের নির্বাচনে ১৭টি পদের বিপরীতে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রিপন চন্দ্র দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে প্রার্থী
মোহাম্মদ শহীদ উল্লাহ মিয়াজী
মোহাম্মদ নজরুল ইসলাম দুলাল
সাবেক সভাপতি কাজী এনামুল হক ফারুক
সহ-সভাপতি পদে প্রার্থী
সাদিক হোসেন মামুন
মো. রফিকুল ইসলাম
তাওহীদ হোসেন মিঠু
মোতাহার হোসেন মাহাবুব
মাহবুব আলম বাবু
সাধারণ সম্পাদক পদে প্রার্থী
ইমতিয়াজ আহমেদ জিতু
সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান
সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী
মো. দেলোয়ার হোসেন আকাইদ
বাহার উদ্দিন রায়হান
সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী
হুমায়ুন কবির জীবন
মো. সেলিম রেজা মুন্সী
অর্থ সম্পাদক পদে প্রার্থী
শাহ আলম সফি
সিরাজুল ইসলাম চৌধুরী
দপ্তর সম্পাদক পদে প্রার্থী
ওমর ফারুকী তাপস
মো. জাহিদুর রহমান
পাঠাগার সম্পাদক পদে প্রার্থী
হাবিবুর রহমান খান
জি. এম. জামাল উদ্দিন (দামাল)
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন শাহ মোহাম্মদ আলমগীর খাঁন। নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন বদরুল হুদা জেনু ও আবুল হাসনাত বাবুল।
কুমিল্লার সাংবাদিক সমাজের কাছে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। নবনির্বাচিত নেতৃত্বের হাত ধরে কুমিল্লা প্রেসক্লাব আরও আধুনিক, ঐক্যবদ্ধ ও গতিশীল হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সাংবাদিকরা।