1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় শতাধিক কৃষকের অংশগ্রহণে এগ্রোস্যালের কৃষক সমাবেশ - cumillarswadinsangbad
৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ১:২৬|
শিরোনামঃ
কুমিল্লা জামেয়া দারুল হুদা মাদ্রাসায় সবক অনুষ্ঠান অনুষ্ঠিত আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ সাংবাদিক নির্যাতনের বিচারহীনতায় বাড়ছে হামলা, হুমকির মুখে মুক্ত সাংবাদিকতা চান্দিনায় নকল মোড়কে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যও বাজারে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত

চান্দিনায় শতাধিক কৃষকের অংশগ্রহণে এগ্রোস্যালের কৃষক সমাবেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬,
  • 169 Time View
সার ও কীটনাশকের সঠিক ব্যবহার, রোগবালাই নিয়ন্ত্রণ ও ফলন বৃদ্ধির বিষয়ে কৃষকদের পরামর্শ

এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, সার ও কীটনাশকের সঠিক ব্যবহার এবং ফসলের ফলন বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে সচেতন করতে এগ্রোস্যালের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে চান্দিনা, দেবিদ্বার, বরুড়াসহ বিভিন্ন এলাকার শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চান্দিনার স্কাই বিচ লাউঞ্জ অ্যান্ড পার্টি সেন্টারে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন, নিমসার শাহ পরান ট্রেডার্স এর স্বত্বাধিকারী শাহ পরান

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিটন চন্দ্র দত্ত, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, চান্দিনা উপজেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ওয়ারেশ আলী, রিজিওনাল ইন-চার্জ, এগ্রোস্যাল, ব্রাহ্মণবাড়িয়া এবং এস এম এনামুস জাহান ইফতি, মার্কেটিং ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, হেড অফিস। মো. সাজেদুল আমিন, এরিয়া ইন-চার্জ, নোয়াখালী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দীপ্ত শিকদার, মার্কেটিং ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, এগ্রোস্যাল, ব্রাহ্মণবাড়িয়া। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ শাহ পরান টেরিটরি অফিসার কুমিল্লা।

কৃষক সমাবেশে বিভিন্ন এলাকার কৃষকরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন মো. মোজাম্মেল হক, বাগমারা, দেবিদ্বার, নন্দন সরকার, বানিয়াচং, চান্দিনা; নিমাই, চান্দিনা; আলী আজ্জম, বরুড়াসহ বিভিন্ন এলাকার শতাধিক কৃষক।

সমাবেশে কৃষকদের উদ্দেশে বক্তারা বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধিতে আধুনিক কৃষি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে ফসলের রোগবালাই ও পোকামাকড় দমনে কী ধরনের সার ও কীটনাশক কতটুকু পরিমাণে এবং কীভাবে ব্যবহার করতে হবে, সে বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

এ সময় কৃষকদের অতিরিক্ত বা অপরিকল্পিতভাবে সার ও কীটনাশক ব্যবহার না করে ফসলের প্রয়োজন অনুযায়ী সঠিক মাত্রায় কৃষি উপকরণ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি উন্নত কৃষি পদ্ধতি অনুসরণ, সময়মতো পরিচর্যা, রোগবালাই শনাক্তকরণ এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে কাঙ্ক্ষিত ফলন অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, কৃষিতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি ফসলের গুণগত মান নিশ্চিত করতে কৃষকদের সচেতনতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক নিয়মে সার ও বালাইনাশক প্রয়োগ করলে একদিকে যেমন উৎপাদন বাড়ানো সম্ভব, অন্যদিকে অপ্রয়োজনীয় খরচও কমানো যায়।

কৃষকরা এ ধরনের সমাবেশ আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তারা বলেন, মাঠপর্যায়ে কৃষি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের কাছ থেকে সরাসরি পরামর্শ পাওয়ায় ফসল উৎপাদনে তাদের বাস্তব অভিজ্ঞতা ও জ্ঞান আরও সমৃদ্ধ হবে।

সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং কৃষকদের সার্বিক সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন মো. আল আমিন সালেহি, আরবি প্রভাষক, ভারেল্লা শাহ কামিল মাদ্রাসা।

অনুষ্ঠানে এগ্রোস্যালের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork