1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
কুমিল্লার কোটবাড়ি মণিপুরে জমি নিয়ে বিরোধ, হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ - cumillarswadinsangbad
৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ১:২৬|
শিরোনামঃ
কুমিল্লা জামেয়া দারুল হুদা মাদ্রাসায় সবক অনুষ্ঠান অনুষ্ঠিত আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ সাংবাদিক নির্যাতনের বিচারহীনতায় বাড়ছে হামলা, হুমকির মুখে মুক্ত সাংবাদিকতা চান্দিনায় নকল মোড়কে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যও বাজারে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত

কুমিল্লার কোটবাড়ি মণিপুরে জমি নিয়ে বিরোধ, হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬,
  • 311 Time View
কুমিল্লার কোটবাড়ি মণিপুরে জমি নিয়ে বিরোধ, হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:

‎কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি মণিপুর এলাকায় পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে হয়রানি, সম্পত্তি দখলের চেষ্টা, মিথ্যা মামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

‎অভিযোগকারী গোলাম মোস্তফা জানান, মণিপুর মৌজায় তার ও পরিবারের ভোগদখলীয় সম্পত্তি নিয়ে কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তার অভিযোগ, প্রতিপক্ষের লোকজন সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, চলাচলের রাস্তা বন্ধ, সীমানা বেড়া ভাঙচুর এবং বাড়ির সামনে ময়লা ফেলার মতো কর্মকাণ্ড করে আসছেন।

‎গোলাম মোস্তফার আরও অভিযোগ, এসবের প্রতিবাদ করলে তাকে ও তার মাকে গালাগাল, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি আদালতের আশ্রয় নিয়েছেন বলেও জানান।

‎অভিযোগপত্রে তিনি লিটন, রফিক ও নেহিনুর বেগমসহ কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

‎অভিযোগকারী বলেন, বিরোধের কারণে বর্তমানে তিনি ও তার মা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি কোনো সংঘাত চান না উল্লেখ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ঘটনাগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

‎তবে অভিযোগে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork