1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
কুমিল্লায় ‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন’ শীর্ষক উলামা ও সুধী সমাবেশ - cumillarswadinsangbad
৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ২:১২|
শিরোনামঃ
বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬-এ প্রথম ঢাবির রোবোটিক্স বিভাগের শিক্ষার্থীদের দল কুমিল্লা জামেয়া দারুল হুদা মাদ্রাসায় সবক অনুষ্ঠান অনুষ্ঠিত আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ সাংবাদিক নির্যাতনের বিচারহীনতায় বাড়ছে হামলা, হুমকির মুখে মুক্ত সাংবাদিকতা চান্দিনায় নকল মোড়কে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যও বাজারে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত

কুমিল্লায় ‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন’ শীর্ষক উলামা ও সুধী সমাবেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬,
  • 103 Time View
কুমিল্লায় ‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন’     শীর্ষক উলামা ও সুধী সমাবেশ

মোঃ মোশারফ হোসেন বুড়িচং (,প্রতিনিধি)

‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে, গণ-আন্দোলন গড়ে তুলুন’—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা মহানগরী খেলাফত মজলিসের উদ্যোগে উলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) দুপুর ২টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড়স্থ রুচি বিলাস রেস্টুরেন্টে (বিবি সমতট, ৪র্থ তলা; পূবালী চত্বরের পূর্ব পাশে) এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। সভাপতিত্ব করেন খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা সৈয়দ আবদুল কাদের জামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা ইলিয়াস বিন হাসেম।

সমাবেশে বক্তারা খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণসচেতনতা সৃষ্টি, উলামা ও সুধী সমাজের ভূমিকা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সহ-সাংগঠনিক সম্পাদক জনাব বোরহান উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল হক আমিনী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক সাইফ উদ্দীন আহমদ খন্দকার, কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা নুরুল আমিন, কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খান, মহানগর সহ-সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা আমির হামজা।

কুমিল্লা জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মিজানুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের সিনিয়র ট্রেইনার মাওলানা নোমান আলমগীর, মহানগর সহ-সভাপতি ডা. আ ন ম আওরঙ্গজেব সেলিম এবং হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগরী শাখার সভাপতি মাওলানা মুফতি সামছুল ইসলাম জিলানী।

বক্তারা বলেন, সমাজে ন্যায়, ইনসাফ, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য উলামা, সুধী সমাজ ও সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। এ লক্ষ্যে গণমানুষের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ ও জনসম্পৃক্ততামূলক কার্যক্রম জোরদারের ওপর তারা গুরুত্বারোপ করেন।

সমাবেশে কুমিল্লার বিভিন্ন পর্যায়ের আলেম-উলামা, ইসলামী চিন্তাবিদ, সংগঠনের নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork