1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত - cumillarswadinsangbad
৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ৩:০৭|
শিরোনামঃ
কুমিল্লা জামেয়া দারুল হুদা মাদ্রাসায় সবক অনুষ্ঠান অনুষ্ঠিত আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ সাংবাদিক নির্যাতনের বিচারহীনতায় বাড়ছে হামলা, হুমকির মুখে মুক্ত সাংবাদিকতা চান্দিনায় নকল মোড়কে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যও বাজারে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত

কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ১৪, ২০২৬,
  • 32 Time View

সভাপতি আমিন উল্লাহ, সাধারণ সম্পাদক লুৎফুর কবির

নিজস্ব প্রতিবেদন: 

কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং এ এইচ এম জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার কার্যক্রম পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। সভায় সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে রয়েছেন এস.এম. হুমায়ুন কবির (দৈনিক মর্নিং গ্লোরি ও গণমুক্তি)। সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আমিন উল্লাহ (দৈনিক বাংলাদেশের আলো), সাধারণ সম্পাদক এস.এম. লুৎফুর কবির (দৈনিক ঘোষণা) এবং সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবু তালেব সিকদার (দৈনিক জনতা)।

কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলী হায়দার মিয়া (রাজধানী টিভি), কামরুল হাসান (গোমতীর বার্তা), মোহাম্মদ সিরাজুল ইসলাম আজাদ (দৈনিক দৈনন্দিন), জাবেদুল আনোয়ার (দৈনিক ঢাকা) ও এরশাদ উল্লাহ (এসটিএন)।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ জিয়াউল হক (দৈনিক ইনকিলাব), সাঈদ তাসলিম বিন ইকবাল তাইম (সময় বাংলা টিভি) ও মোহাম্মদ তৌহিদুল ইসলাম (রাজধানী টিভি)। সাংগঠনিক সম্পাদক হামিদুল হক মার্শাল (দৈনিক সংগ্রাম) এবং সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল হাকিম (কক্সবাজার কণ্ঠ)।

এ ছাড়া অর্থ সম্পাদক এ এইচ এম জয়নাল আবেদীন (দৈনিক দৈনন্দিন), দপ্তর সম্পাদক মিজানুর রহমান (দৈনিক আজকের আওয়াজ), সহ-দপ্তর সম্পাদক আবু আবদুল্লাহ মোহাম্মদ কাউছার (জিপিএন), প্রচার সম্পাদক মোস্তফা রানা (দৈনিক গণসংযোগ), আইনবিষয়ক সম্পাদক ওমর ফারুক (দৈনিক ঘোষণা), প্রশিক্ষণ ও গবেষণাবিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম (দৈনিক আজকের কক্সবাজার), তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক হামিদুল হক চৌধুরী (এনজিসি মিডিয়া), শিক্ষা ও পাঠাগার সম্পাদক ওসমান সরওয়ার (প্রতিদিনের বাংলাদেশ), আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরী (দৈনিক প্রলয়), নারীবিষয়ক সম্পাদক সানজিদা আক্তার রুনা (দৈনিক নতুন বাংলাদেশ), সহ-নারীবিষয়ক সম্পাদক রোমানা আক্তার রুমি (দৈনিক সময় বায়ান্ন), মানবাধিকারবিষয়ক সম্পাদক হারুনুর রশিদ (দৈনিক ঘোষণা) এবং প্রকাশনা ও সাহিত্যবিষয়ক সম্পাদক মোবারক হোসেন (আপন কণ্ঠ) দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন আবদুর রশিদ (একাত্তর টিভি), নুরুল আমিন (দৈনিক আজকের আওয়াজ),এস কে রানা (জিপিএন)।

সভায় সিদ্ধান্ত হয়, নবগঠিত আংশিক কার্যনির্বাহী কমিটি পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবে।

কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের অন্যতম লক্ষ্য হলো সাংবাদিকদের পেশাগত অধিকার ও স্বার্থ রক্ষা করা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক নির্যাতন, হয়রানি কিংবা বিপদের মুখে পড়লে তাঁর পাশে দাঁড়ানো এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করাও সংগঠনটির অন্যতম উদ্দেশ্য।এ ছাড়া সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, কল্যাণ নিশ্চিত করা এবং সম্মিলিতভাবে সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork