1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
ঈদযাত্রা নিরাপদ করতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, ইলিয়টগঞ্জে রেঞ্জ রিজার্ভ ফোর্স মোতায়েন - cumillarswadinsangbad
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৮:২২|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

ঈদযাত্রা নিরাপদ করতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, ইলিয়টগঞ্জে রেঞ্জ রিজার্ভ ফোর্স মোতায়েন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ১৯, ২০২৬,
  • 126 Time View
পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খানের নির্দেশনায় যানজট নিরসন ও ছিনতাই-ডাকাতি প্রতিরোধে বাড়তি নজরদারি

এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:

আসন্ন ঈদ উল আযহা ২০২৬ উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে হাইওয়ে পুলিশ। এর অংশ হিসেবে কুমিল্লা রিজিয়নের ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার আওতাধীন এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্যসহ রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) মোতায়েন করা হয়েছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান-এর পরিকল্পনা ও দিকনির্দেশনায় এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে ২০২৬) থেকে ঈদ পর্যন্ত ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্টরা জানান, ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক মানুষ রাজধানী ও শিল্পাঞ্চল ছেড়ে নিজ নিজ গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেন। ফলে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায় এবং অনেক সময় যানজটের সৃষ্টি হয়। এ পরিস্থিতি মোকাবিলা করতে এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ আগাম প্রস্তুতি গ্রহণ করেছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির শিকদার জানান, ঈদ উপলক্ষে মহাসড়কে যানজট নিরসন, চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। অতিরিক্ত পুলিশ সদস্যদের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক ব্যবস্থাপনাও শক্তিশালী করা হয়েছে।

তিনি আরও বলেন, “ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। মহাসড়কে যাতে কোনো ধরনের অপরাধ বা বিশৃঙ্খলা না ঘটে সে জন্য পুলিশ সদস্যরা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবেন।”

হাইওয়ে পুলিশ আশা করছে, এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের ফলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যানজট অনেকাংশে কমবে এবং যাত্রীরা স্বস্তিতে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারবেন।

এদিকে জনসাধারণের সহযোগিতাও কামনা করেছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। তারা মহাসড়কে চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলা, সন্দেহজনক কোনো ঘটনা দেখলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork