1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
পরিবেশ রক্ষায় নবীনগরে হোপের বৃক্ষরোপণ ও চারা বিতরণ - cumillarswadinsangbad
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ১:৪৫|
শিরোনামঃ
চান্দিনা পৌরসভা ১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবন শেষে অবসরে গেলেন প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চান্দিনায় পৌরসভা সম্ভাব্য মেয়র প্রার্থী হাজী নুরুল ইসলাম মুন্সীর মতবিনিময় সভা মুরাদনগরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হাবিব গ্রেপ্তার দেবিদ্বারে ১২নং ভানী ইউনিয়ন সূর্যপুর উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি মেধার আলোয় উজ্জ্বল নবীনগর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন – ড. মুজিবুর রহমান উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে

পরিবেশ রক্ষায় নবীনগরে হোপের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

মোঃ ইব্রাহিম খলিল:
  • Update Time : রবিবার, আগস্ট ২৩, ২০২৬,
  • 102 Time View

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে হোপ সংস্থার উদ্যোগে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) নবীনগরের আলীয়াবাদে অবস্থিত হোপ প্রধান শাখা কার্যালয় চত্বরে এ বৃক্ষরোপণ কর্মসূচি ও ফলজ গাছের চারা বিতরণী অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন হোপ কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ ইউনুছ ও সঞ্চালনা করেন হোপ সংস্থার সাধারণ সম্পাদক আবু কাওছার।

প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা কৃষি কর্মকর্তাকৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।

স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান কল্লোল। বক্তব্য রাখেন সহকারী পরিচালক সফিকুল ইসলাম, তথ্য প্রযুক্তি কর্মকর্তা মুক্তার হোসেন রিপন, আলীয়াবাদ শাখার ব্যবস্থাপক মাহবুবুর রহমান খান ও সাবেক কার্য নির্বাহী সদস্য হাসনা হেনা।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। ফলজ বৃক্ষ মানুষের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুন। এ সময় প্রত্যেককে নিজ নিজ বাড়ির আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান ও খালি জায়গায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে হোপের পক্ষ থেকে উপস্থিত সকলকে মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

হোপ সংস্থার নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান কল্লোল বলেন, “পরিবেশ সুরক্ষা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork