1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
হোপ সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বাঞ্ছারামপুরে ফলজ গাছের চারা বিতরণ - cumillarswadinsangbad
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ১:৪৫|
শিরোনামঃ
চান্দিনা পৌরসভা ১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবন শেষে অবসরে গেলেন প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চান্দিনায় পৌরসভা সম্ভাব্য মেয়র প্রার্থী হাজী নুরুল ইসলাম মুন্সীর মতবিনিময় সভা মুরাদনগরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হাবিব গ্রেপ্তার দেবিদ্বারে ১২নং ভানী ইউনিয়ন সূর্যপুর উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি মেধার আলোয় উজ্জ্বল নবীনগর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন – ড. মুজিবুর রহমান উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে

হোপ সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বাঞ্ছারামপুরে ফলজ গাছের চারা বিতরণ

মোঃইব্রাহিম খলিল
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬,
  • 152 Time View

 

ইব্রাহীম খলিল, 

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে হোপ সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর আওতায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, শিবপুর ও রূপসদী শাখায় ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে পৃথকভাবে আয়োজিত এসব অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের কর্মকর্তা, সংস্থার প্রতিনিধি ও উপকারভোগীদের উপস্থিতিতে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বাঞ্ছারামপুর শাখায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর কৃষি কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোমেনা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোপ সংস্থার নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান।

শিবপুর শাখায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসিফ রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোপ সংস্থার উপ-নির্বাহী পরিচালক মোহাম্মদ নিয়াজ উদ্দিন।

রূপসদী শাখায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোপ সংস্থার সহকারী পরিচালক আবু বকর সিদ্দিকসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে হোপ সংস্থার কর্মকর্তারা পরিবেশ সংরক্ষণে বৃক্ষের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে বেশি বেশি ফলজ ও পরিবেশবান্ধব গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না; মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা চারার নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি।

হোপ সংস্থার নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান জানান, সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের ইতিবাচক অভ্যাস গড়ে তোলাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন জাতের ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় পরিবেশ সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork