1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প শুরু - cumillarswadinsangbad
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ১:৪৫|
শিরোনামঃ
চান্দিনা পৌরসভা ১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবন শেষে অবসরে গেলেন প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চান্দিনায় পৌরসভা সম্ভাব্য মেয়র প্রার্থী হাজী নুরুল ইসলাম মুন্সীর মতবিনিময় সভা মুরাদনগরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হাবিব গ্রেপ্তার দেবিদ্বারে ১২নং ভানী ইউনিয়ন সূর্যপুর উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি মেধার আলোয় উজ্জ্বল নবীনগর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন – ড. মুজিবুর রহমান উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে

মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প শুরু

মোহাম্মদ আলী
  • Update Time : শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬,
  • 170 Time View

মোহাম্মদ আলী 

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সার্জারি বিশেষজ্ঞ ও দেশবরেণ্য ল্যাপারোস্কোপিক সার্জন অধ্যাপক ডা. পি. কে. সাহার তত্ত্বাবধানে মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প-২০২৬ আজ শুরু হয়েছে।

‘মুরাদনগর উপজেলা বিসিএস ক্যাডার অফিসার্স ফোরাম’-এর সার্বিক সহযোগিতায় এবং স্বর্গীয় রাজমোহন সাহা ও তাঁর সহধর্মিণী মাখন বালা সাহার পুণ্যস্মৃতি স্মরণে ১৪ ও ১৫ আগস্ট ২০২৬ (শুক্র ও শনিবার) এ ব্যতিক্রমধর্মী এ স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ক্যাম্পটি শুরু হয়েছে চন্দনাইল মাধ্যমিক বিদ্যালয় মাঠ, শ্রীকাইল, মুরাদনগর, কুমিল্লায়। দুই দিনব্যাপী এ আয়োজনে সাধারণ মানুষ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সরকারের সচিব) মো. মাহমুদুল হোসাইন খান, ইয়েমেনের অনারারি কনসাল জেনারেল ও শাহ গ্রুপ এবং টিএএস গ্রুপের চেয়ারম্যান কে. এম. মজিবুল হক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার নুরুল হক, মুরাদনগরের সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান, অতিরিক্ত সচিব (অব.) ডা. আমির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ খান এবং বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মো. শফিউর আলম।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পের সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. পি. কে. সাহা, কনসালট্যান্ট, শমরিতা হাসপাতাল, ঢাকা।

এছাড়া, আরও উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিসিএস ক্যাডার অফিসার্স ফোরাম এর সদস্য ইব্রাহিম খলিল, ডা. আব্দুস সাত্তার বেগ, মো: মেহেদী হাসান, মো: মাহমুদুল হাসান, মো: মোস্তফা কামাল, তাসলিমা আক্তার, মো: নাইমুর রহমান প্রমুখ। আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপিস্থিত ছিলেন ৪৫তম বিসিএস এর সুপারিশপ্রাপ্ত কর্মকর্তা মো; রাকিব হোসেন (প্রশাসন), মো: ফকরুল ইসলাম (সাধারণ শিক্ষা), বিআরটিএ, কুমিল্লার সহকারি পরিচালক মো: মামুনসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা নিশ্চিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। ইতোমধ্যে ক্যাম্পটি ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। গত ২৩ বছর যাবত এ প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork