1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
র‍্যাবের অভিযানে কুমিল্লায় ধরা পড়ল গাইবান্ধার দস্যুতা মামলার পলাতক আসামি - cumillarswadinsangbad
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ১০:১৮|
শিরোনামঃ
বিশ্বনাথে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ চকরিয়া জমজম হাসপাতালের বিরুদ্ধে অপচিকিৎসা ও ‘গলাকাটা’ বিলের অভিযোগ নীলা আক্তার কর্তৃক নির্যাতনের শিকার সহ-পরিবার ফতুল্লা থানায় অভিযোগ প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর

র‍্যাবের অভিযানে কুমিল্লায় ধরা পড়ল গাইবান্ধার দস্যুতা মামলার পলাতক আসামি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫,
  • 664 Time View

‎র‍্যাবের অভিযানে কুমিল্লায় ধরা পড়ল গাইবান্ধার দস্যুতা মামলার পলাতক আসামি

‎গাইবান্ধা প্রতিনিধি: মোঃ মাহমুদুল হাবিব রিপন

‎গাইবান্ধা সদর থানার দস্যুতা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মানিক মিয়া (৩৬) কে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

‎র‍্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্প (সিপিসি-৩) ও র‍্যাব-১১ এর কুমিল্লা ক্যাম্প (সিপিসি-২) এর যৌথ অভিযানে বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎র‍্যাব জানায়, গাইবান্ধা সদর থানায় দস্যুতা মামলা নং–২৩, দীর্ঘদিন ধরে এ মানিক মিয়া এজাহারভুক্ত আসামি ছিলেন। মামলা দায়েরের পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি বিশেষ দল অভিযান চালিয়ে কুমিল্লা থেকে তাকে আটক করে।

‎গ্রেফতারকৃত মানিক মিয়া গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের সিংহপুর গ্রামের ফজলার রহমানের ছেলে।
‎র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের কোম্পানি কমান্ডার তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে দস্যুতা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork