মোঃসালামত উল্লাহ
"জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লালমাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস-এর সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এনামুল হক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লায়লা আরজুমান আরা বেগম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ, উপজেলা বিএনপি নেতা মাওলানা জাকির হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক এম জাবের আহমেদ জাবেদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার যুগ্ম আহবায়ক মোঃ কবির হোসেন রুমন।
এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জুলাই গণঅভ্যুত্থানের বীর যোদ্ধাগণ এবং স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দিবসের কর্মসূচি অনুযায়ী সকালে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান, আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি বিভিন্ন উপাসনালয়ে বিশেষ মোনাজাত এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।
হেড অফিস ১১১ ভি আই পি মার্কেট, এলিফ্যান্ট রোড ঢাকা।
কুমিল্লা অফিস: বাগিচাগাঁও, ডায়াবেটিস হসপিটাল এর আপজিটে, কুমিল্লা। 01919602008
সম্পাদক ও প্রকাশক- এম এ খায়ের ইমন
ব্যবস্থাপনা সম্পাদক- মোঃ জয়নাল আবেদীন
নির্বাহী সম্পাদক- মোঃ সেলিমুজ্জামান (সেলিম)
বার্তা সম্পাদক- সুলতানা রাজিয়া
সহঃ বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান