
মানস ললনা
যার প্রেমেতে পাগল এ মন
আমার মানস ললনা,
কাছে থেকেও দেয় না ধরা
করছে কেবল ছলনা।
আমার মনের আশার ভাষা
সে যে কেনো বুঝে না,
আড়াল দিয়ে দূর হয়ে রয়
আমার কভু সে হয় না ।
তার ভা-ব-নায় দিন রজনী
চিন্তার নাইরে সীমানা,
মনো বীণা'র সাধন ভজন
তাল-লয় সুরে ঠিকানা।
রূপ ও গুণের মায়ার বাঁধন
আমায় নিয়ে ভাবে না,
বহমান কাল ধাবমান ঠিক
কালের গতি থামে না।
কালের অহং দেমাগ দেখায়
জীবনের খাত বুঝে না,
মনের ঘরের তালা যে ভাই
খুলার সুযোগ দেয় না।
আমার মনের মানস রে চাই
অন্য কাউকে মানি না,
আশার বাসা গড়বো আমরা
আর তো কিছু চাহি না।
হেড অফিস ১১১ ভি আই পি মার্কেট, এলিফ্যান্ট রোড ঢাকা।
কুমিল্লা অফিস: বাগিচাগাঁও, ডায়াবেটিস হসপিটাল এর আপজিটে, কুমিল্লা। 01919602008
সম্পাদক ও প্রকাশক- এম এ খায়ের ইমন
ব্যবস্থাপনা সম্পাদক- মোঃ জয়নাল আবেদীন
নির্বাহী সম্পাদক- মোঃ সেলিমুজ্জামান (সেলিম)
বার্তা সম্পাদক- সুলতানা রাজিয়া
সহঃ বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান