ময়মনসিংহে পিআইডি জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই শহীদদের স্মরণে ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ৩০ জুলাই বুধবার আঞ্চলিক তথ্য অফিস, ময়মনসিংহ এর সম্মেলন কক্ষে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোঃ মনিরুজ্জামান এর উপস্থিতিতে আয়োজিত দোয়া মাহফিলে জুলাই- আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া করেন আকুয়া বাইতুল মামুর জামে মসজিদের পেশ ইমাম। অনুষ্ঠানে আলোচনায় আরো বলা হয়, তরুণ ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে এ জুলাইয়ের বিজয়। শহীদদের এই আত্মত্যাগকে স্মরণ রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করতে হবে।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
হেড অফিস ১১১ ভি আই পি মার্কেট, এলিফ্যান্ট রোড ঢাকা।
কুমিল্লা অফিস: বাগিচাগাঁও, ডায়াবেটিস হসপিটাল এর আপজিটে, কুমিল্লা। 01919602008
সম্পাদক ও প্রকাশক- এম এ খায়ের ইমন
ব্যবস্থাপনা সম্পাদক- মোঃ জয়নাল আবেদীন
নির্বাহী সম্পাদক- মোঃ সেলিমুজ্জামান (সেলিম)
বার্তা সম্পাদক- সুলতানা রাজিয়া
সহঃ বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান