
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের পাঁচবারের নির্বাচিত ইউপি সদস্য ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মতিন মেম্বার শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ইউনিয়নের ছয়টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি প্রতিটি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন মতিন মেম্বার। এ সময় তিনি বাড়েরা ইউনিয়নের অবহেলিত গ্রাম হিসেবে পরিচিত চিলোড়ার উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে সপ্তাহে একদিন চিলোড়া গ্রামে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করব। এতে গ্রামের মানুষকে জন্মনিবন্ধনসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা নিতে দূরে যেতে হবে না। নিজ গ্রাম থেকেই তাঁরা প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।”
এ ছাড়া পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। যোগ্য ও প্রকৃত উপকারভোগীরা যাতে এসব সরকারি সুবিধা পান, সে বিষয়ে তিনি কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয়দের সঙ্গে সরাসরি যোগাযোগ ও এলাকার উন্নয়নকে গুরুত্ব দিয়ে মতিন মেম্বার তাঁর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিতার পক্ষে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।
হেড অফিস ১১১ ভি আই পি মার্কেট, এলিফ্যান্ট রোড ঢাকা।
কুমিল্লা অফিস: বাগিচাগাঁও, ডায়াবেটিস হসপিটাল এর আপজিটে, কুমিল্লা। 01919602008
সম্পাদক ও প্রকাশক- এম এ খায়ের ইমন
ব্যবস্থাপনা সম্পাদক- মোঃ জয়নাল আবেদীন
নির্বাহী সম্পাদক- মোঃ সেলিমুজ্জামান (সেলিম)
বার্তা সম্পাদক- সুলতানা রাজিয়া
সহঃ বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান