বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার পক্ষ থেকে হরিপুর আগানগর উচ্চ বিদ্যালয়ে তিনশত শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। সংগঠনের সভাপতি আবু রিয়াজ নূরু উদ্দিন খন্দকার স্বপনের পরিচালনায় এদিন কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম, বরুড়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিসিআইসির সাবেক জিএম মোঃ ফারুকুল ইসলাম, ওরাই আপনজন সামাজিক সংগঠনের সভাপতি ও বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস আহমদ, বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার সহসভাপতি সৈয়দ আবুল হাসেম, হরিপুর আগানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) লক্ষী রাণী, বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার সিঙ্গাপুর শাখার সদস্য মোঃ আনোয়ার হোসেন, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, বরুড়া মানবসেবা সামাজিক সংগঠনের সভাপতি কাজী মুফতি মুহাম্মদ মমিন উল্ল্যাহ ভুঁইয়া, সাংবাদিক মুহিবুল্ল্যাহ ভুঁইয়া, সাংবাদিক মোঃ শাহ আলম, মাষ্টার খোরশেদ আলম, মাষ্টার রুহুল আমিন, মাষ্টার বাবু অসীম কুমার সহ বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ ও গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ।
কর্মসূচীর সার্বিক তত্বাবধান করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইকরামুল হক।
এদিন তিন শত শিক্ষার্থীর মাজে ফলজ বৃক্ষ বিতরণ করা হয়েছে এবং বিদ্যালয়ে ফলজ বৃক্ষ রোপন করা হয়েছে।
হেড অফিস ১১১ ভি আই পি মার্কেট, এলিফ্যান্ট রোড ঢাকা।
কুমিল্লা অফিস: বাগিচাগাঁও, ডায়াবেটিস হসপিটাল এর আপজিটে, কুমিল্লা। 01919602008
সম্পাদক ও প্রকাশক- এম এ খায়ের ইমন
ব্যবস্থাপনা সম্পাদক- মোঃ জয়নাল আবেদীন
নির্বাহী সম্পাদক- মোঃ সেলিমুজ্জামান (সেলিম)
বার্তা সম্পাদক- সুলতানা রাজিয়া
সহঃ বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান