ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আল্লামা হযরত খাজা শাহ্ মাওলানা মোহাম্মদ আবদুল গফুর চিশতী (রহ.)-এর প্রধান খলিফা হযরত খাজা শাহ্ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম চিশতী (রহ.)-এর ৩৯তম বার্ষিক উরস মোবারক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাদ জোহর মাজার শরীফে গিলাফ চড়ানো হয়। পরে মাগরিবের পর তরিকা সম্পর্কে আলোচনা, বাদ এশা হালকায়ে জিকির ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ হাজার হাজার ভক্ত, আশেকান ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আখেরি মোনাজাত পরিচালনা করেন আশেকান মঞ্জিলের স্বত্বাধিকারী ও উরস কমিটির সভাপতি পীরজাদা সরকারি অধ্যাপক মোহাম্মদ মোকাররম হোসেন।
জানা যায়, শুক্রবার বাদ ফজর ভক্তদের মাঝে নিয়াজ বিতরণ করা হবে।
হেড অফিস ১১১ ভি আই পি মার্কেট, এলিফ্যান্ট রোড ঢাকা।
কুমিল্লা অফিস: বাগিচাগাঁও, ডায়াবেটিস হসপিটাল এর আপজিটে, কুমিল্লা। 01919602008
সম্পাদক ও প্রকাশক- এম এ খায়ের ইমন
ব্যবস্থাপনা সম্পাদক- মোঃ জয়নাল আবেদীন
নির্বাহী সম্পাদক- মোঃ সেলিমুজ্জামান (সেলিম)
বার্তা সম্পাদক- সুলতানা রাজিয়া
সহঃ বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান