
এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার প্রতিনিধি:
কুমিল্লার দেবীদ্বারে “এ্যাকসেস টু জাস্টিস ফর উইমেন প্রজেক্ট" এবং জি,আই,জেড এর কারিগরি সহায়তায় আইন সহায়তা বিষয়ক " গণশুনানি" অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় দেবীদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে, নিজেরা করি সংস্থা এবং কুমিল্লা জেলা লিগ্যাল এইড অফিসের যৌথ আয়োজনে ওই গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
প্রকল্পের জেলা কর্মকর্তা সূবর্না আক্তার এর সঞ্চালনায় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে প্রধান আলোচক ছিলেন,
কুমিল্লা লিগ্যাল এইডের চীফ লিগ্যাল এইড অফিসার ও যুগ্ম জেলা সেশন জজ মনিকা খাঁন।
বিশেষ আলোচক ছিলেন,- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নোমান হোসেন, দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ ( তদন্ত) ইমাম হোসেন, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ,বি,এম আতিকুর রহমান বাশার, বড়কামতা নলিনী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক জোৎস্না কর, রসুলপুর ইউপি চেয়ারমান্যান মো. শাহজাহান সরকার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন নিজেরা করি সংস্থার কুমিল্লা অঞ্চল সমন্বয়কারী আব্দুল জব্বার, কর্মসুচির উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন- প্রকল্পের মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার গৌতম দে সরকার।
আলোচনা শেষে লিগ্যাল এইডের উপকার ভোগী এবং উপকার বঞ্চিত ১২ জন নারী এবং ০৩ জন পুরুষ তাদের অভিজ্ঞতা, সুবিধা এবং অসুবিধা সমুহ তুলে ধরেন। সেই সাথে বিভিন্ন প্রশ্ন করলে চীফ লিগ্যাল এইড অফিসার ও যুগ্ম জেলা সেশন জজ মনিকা খাঁন বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
উক্ত অনুষ্ঠানে লিগ্যাল এইডের উপকারভোগী, উপকারবঞ্চিত, ইউ,পি চেয়ারম্যান, ইউ,পি মেম্বার, আর জে সহায়ক, ভূমিহীন সংগঠনের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক প্রতিনিধি এবং নিজেরা করি'র কর্মীবৃন্দসহ প্রায় ৫০ জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান আলোচক যুগ্ম জেলা সেশন জজ মনিকা খাঁন বলেন, লিগাল এইডের মাধ্যমে ন্যায় বিচার প্রাপ্তির সুফল দেড়গোড়ায় পৌঁছে দেয়াই সরকারের অন্যতম পদক্ষেপ। এর মাধ্যমে মামলা জটিলতা কমানো সম্ভব। তাছাড়া বিচার প্রার্থী দরিদ্র ও অসহায় নারীরা বিনা পয়সায় তাদের ন্যায় বিচার পাওয়ার সুযোগ পাচ্ছেন।
দেবীদ্বারে আইনগত সহায়তা বিষয়ক "গণশুনানি" অনুষ্ঠানে বক্তব্য রাখছেন যুগ্ম জেলা সেশন জজ মনিকা খাঁন।
হেড অফিস ১১১ ভি আই পি মার্কেট, এলিফ্যান্ট রোড ঢাকা।
কুমিল্লা অফিস: বাগিচাগাঁও, ডায়াবেটিস হসপিটাল এর আপজিটে, কুমিল্লা। 01919602008
সম্পাদক ও প্রকাশক- এম এ খায়ের ইমন
ব্যবস্থাপনা সম্পাদক- মোঃ জয়নাল আবেদীন
নির্বাহী সম্পাদক- মোঃ সেলিমুজ্জামান (সেলিম)
বার্তা সম্পাদক- সুলতানা রাজিয়া
সহঃ বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান