
মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ঢাকা মহানগর উত্তরের জনতার মেয়র জনাব তাবিদ আউয়াল এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একান্ত আলোচনায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৪- চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের মনোনয়ন প্রত্যাশী আশরাফ হোসেন আলিম এবং চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুন অর রশিদ সেজন্য সাক্ষাৎ করেন।
এ সময় তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন কে নিয়ে আলাপচারিতা এবং বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন । আলোচনার একপর্যায়ে আশরাফ হোসেন আলিম বলেন চাঁপাইনবাবগঞ্জ -২ আসনে অর্থাৎ (নাচোল ,গোমস্তাপুর,ভোলাহাট) জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হলে আমি বিপুল ভোটে জয় লাভ করব । আমার নির্বাচনী এলাকায় জনগণের দ্বারে দ্বারে ঘুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফার দাবি জনগণের মাঝে তুলে ধরছি এবং সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছি।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জনগণ যদি আমাকে চায় এবং আল্লাহ যদি সহায় থাকে ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে জয়লাভ করব ।
হেড অফিস ১১১ ভি আই পি মার্কেট, এলিফ্যান্ট রোড ঢাকা।
কুমিল্লা অফিস: বাগিচাগাঁও, ডায়াবেটিস হসপিটাল এর আপজিটে, কুমিল্লা। 01919602008
সম্পাদক ও প্রকাশক- এম এ খায়ের ইমন
ব্যবস্থাপনা সম্পাদক- মোঃ জয়নাল আবেদীন
নির্বাহী সম্পাদক- মোঃ সেলিমুজ্জামান (সেলিম)
বার্তা সম্পাদক- সুলতানা রাজিয়া
সহঃ বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান