
জুলুমবাজ
অন্যায়, জুলুম, অত্যাচারীর
খড়গ কৃপাণ ভীম,
আমজনতার কাছে সে জন
অন্তর জুড়ে হিম।
জুলুম বাজের সুখের জীবন
জগৎ জুড়ে রাজ,
একদিন তার মাথার উপর
হঠাৎ পড়বে বাজ।
অন্যায় রাজের প্রাচীর ঘেরা
তখত নাড়ে কেউ,
তাদের দলে হাজার লোকের
অনেক রকম ফেউ।
লোক সমাজে জুলুমের ফল
দাপট দেখায় খুব,
একদিন থামবে ক্ষমতা ভাই
মারবে জলে ডুব।
ভবের মাঝে জুলুম বাজের
পেতে হবে ফল,
অসহায় হয় সুখ জীবনের
চোখে ঝরবে জল।
হেড অফিস ১১১ ভি আই পি মার্কেট, এলিফ্যান্ট রোড ঢাকা।
কুমিল্লা অফিস: বাগিচাগাঁও, ডায়াবেটিস হসপিটাল এর আপজিটে, কুমিল্লা। 01919602008
সম্পাদক ও প্রকাশক- এম এ খায়ের ইমন
ব্যবস্থাপনা সম্পাদক- মোঃ জয়নাল আবেদীন
নির্বাহী সম্পাদক- মোঃ সেলিমুজ্জামান (সেলিম)
বার্তা সম্পাদক- সুলতানা রাজিয়া
সহঃ বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান