মোঃ মোশারফ হোসেন
ঢাকা, ৭ আগস্ট ২০২৬: জাতীয় পার্টির (জাপা) সাবেক ভাইস চেয়ারম্যান, জাতীয় কৃষক পার্টির সাবেক সভাপতি এবং বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী কর্নেল (অব.) মোঃ জিল্লুর রহমান (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
পৃথক শোকবার্তায় জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য শফিকুল ইসলাম দুলাল মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
মরহুম কর্নেল (অব.) জিল্লুর রহমান স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ জুমা সিএমএইচ মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা এবং বাদ এশা বগুড়ার সোনাতলা উপজেলার ফুলবাড়ী মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
হেড অফিস ১১১ ভি আই পি মার্কেট, এলিফ্যান্ট রোড ঢাকা।
কুমিল্লা অফিস: বাগিচাগাঁও, ডায়াবেটিস হসপিটাল এর আপজিটে, কুমিল্লা। 01919602008
সম্পাদক ও প্রকাশক- এম এ খায়ের ইমন
ব্যবস্থাপনা সম্পাদক- মোঃ জয়নাল আবেদীন
নির্বাহী সম্পাদক- মোঃ সেলিমুজ্জামান (সেলিম)
বার্তা সম্পাদক- সুলতানা রাজিয়া
সহঃ বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান