
৫ই আগষ্ট বিকেল ৪টায় বিএনপির উদ্যোগে, কুমিল্লার চান্দিনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বৃষ্টি উপেক্ষা করে স্মরণকালের বিশাল বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন যোগ দেন।
আজ মঙ্গলবার (৫ আগষ্ট)বিকালে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে কুমিল্লা উত্তর জেলা যুগ্ম আহবায়ক, ও উপজেলা বিএনপির সভাপতি,আতিকুল আলম শাওনের নেতৃত্বে বিজয় র্যালিটি চান্দিনা পাইলট সরকারি স্কুল মাঠ থেকে শুরু হয়।
এরপর র্যালিটি ঢাকা- চট্টগ্রাম হাইওয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চান্দিনা বাজার হয়ে চান্দিনা থানার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে কুমিল্লা উত্তর জেলা যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন সাহেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দলের অন্যান্য নেতা কর্মীরা।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের আহবায়ক, সদস্য সচিবসহ অনেকে।
হেড অফিস ১১১ ভি আই পি মার্কেট, এলিফ্যান্ট রোড ঢাকা।
কুমিল্লা অফিস: বাগিচাগাঁও, ডায়াবেটিস হসপিটাল এর আপজিটে, কুমিল্লা। 01919602008
সম্পাদক ও প্রকাশক- এম এ খায়ের ইমন
ব্যবস্থাপনা সম্পাদক- মোঃ জয়নাল আবেদীন
নির্বাহী সম্পাদক- মোঃ সেলিমুজ্জামান (সেলিম)
বার্তা সম্পাদক- সুলতানা রাজিয়া
সহঃ বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান