
এম এ খায়ের ইমন কুমিল্লা প্রতিনিধি:
চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মো. মোশাররফ হোসেন। বুধবার দুপুরে তিনি দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে নবাগত ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে পরিচয়পর্ব শেষে চান্দিনার সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, এলাকার আইনশৃঙ্খলা এবং সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে জামায়াত নেতৃবৃন্দ নবাগত ওসির সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ওসি আতিকুর রহমান অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং থানার সার্বিক সেবা কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন মাওলানা, মোশারফ হোসেন, নায়েবে আমীর—জামায়াত চান্দিনা উপজেলা, মাওলানা মিজানুর রহমান, আমীর—বাংলাদেশ জামায়াতে ইসলামী, চান্দিনা উপজেলা; আব্দুল আহাদ, সেক্রেটারি—জামায়াতে ইসলামী চান্দিনা উপজেলা; মাওলানা আবুল হাসেম, আমীর—জামায়াত চান্দিনা পৌরসভা; মোহাম্মদ ইয়াহিয়া রায়হান, পৌর সেক্রেটারি।
আরও উপস্থিত ছিলেন হাবিবুল্লাহ বাহার, রাজনৈতিক সেক্রেটারি—চান্দিনা পৌরসভা; মোহাম্মদ লোকমান হাকিম, নং আমীর; আব্দুল কাদের, ৫ নং আমীর; মোহাম্মদ মিজানুর রহমান, সভাপতি—বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চান্দিনা উপজেলা; ওজায়ের রহমান ফাহিম, সেক্রেটারি—ছাত্রশিবির চান্দিনা উপজেলা; রিয়াজুল ইসলাম শাওন, সাহিত্য সম্পাদক—ছাত্রশিবির চান্দিনা উপজেলা।
হেড অফিস ১১১ ভি আই পি মার্কেট, এলিফ্যান্ট রোড ঢাকা।
কুমিল্লা অফিস: বাগিচাগাঁও, ডায়াবেটিস হসপিটাল এর আপজিটে, কুমিল্লা। 01919602008
সম্পাদক ও প্রকাশক- এম এ খায়ের ইমন
ব্যবস্থাপনা সম্পাদক- মোঃ জয়নাল আবেদীন
নির্বাহী সম্পাদক- মোঃ সেলিমুজ্জামান (সেলিম)
বার্তা সম্পাদক- সুলতানা রাজিয়া
সহঃ বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান