
এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে, লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর ২০২৫) বিকেলে কুমিল্লা চান্দিনা উপজেলায় জোয়াগ ইউনিয়নের উরাইন গ্রামজুড়ে এ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের শতাধিক কর্মী।
উক্ত কর্মসূচিতে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন। তিনি বিভিন্ন পাড়া–মহল্লা, দোকানপাট, পথচারী ও বাড়ির গৃহিণীদের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং জোয়াগ ইউনিয়নের উরাঈন গ্রামে একটি বিএনপির পার্টি অফিস উদ্বোধন করেন। 
এ সময় গ্রামের সাধারণ মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। আতিকুল আলম শাওন বলেন, ৩১ দফা হচ্ছে একটি জনগণমুখী রূপরেখা। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ন্যায়–অধিকার প্রতিষ্ঠায় দফাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই বার্তাগুলো ঘরে ঘরে পৌঁছে দিতেই মাঠে নেমেছি।
লিফলেট বিতরণে আরও উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী এরশাদ, জোয়াগ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের চেয়ারম্যান সহ উপজেলা এবং ইউনিয়নের সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের আহবায়ক শরীফ খান, পৌর ছাত্রদলের আহবায়ক মাহবুবুল আলম দোলন, ও সদস্য সচিব আবু হানিফ মুন্সীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। গ্রামের সাধারণ মানুষ নেতৃবৃন্দের কাছ থেকে লিফলেট গ্রহণ করেন এবং ৩১ দফার বিভিন্ন দিক সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে—এমন মন্তব্য করেন স্থানীয়রা।
হেড অফিস ১১১ ভি আই পি মার্কেট, এলিফ্যান্ট রোড ঢাকা।
কুমিল্লা অফিস: বাগিচাগাঁও, ডায়াবেটিস হসপিটাল এর আপজিটে, কুমিল্লা। 01919602008
সম্পাদক ও প্রকাশক- এম এ খায়ের ইমন
ব্যবস্থাপনা সম্পাদক- মোঃ জয়নাল আবেদীন
নির্বাহী সম্পাদক- মোঃ সেলিমুজ্জামান (সেলিম)
বার্তা সম্পাদক- সুলতানা রাজিয়া
সহঃ বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান