
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী নাইমুল হক ভূঁইয়ার সমর্থনে শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। আনন্দমুখর পরিবেশে আয়োজিত এ শোডাউনে বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় চান্দিনা পৌরসভার চান্দিয়ারা এলাকায় নাইমুল হক ভূঁইয়ার বাড়ি থেকে শোডাউনটি শুরু হয়। পরে শতাধিক মোটরসাইকেল নিয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শোডাউনটি।
এ সময় বাদ্যযন্ত্র ও গান-বাজনার মাধ্যমে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মোটরসাইকেলের বহরটি পৌরসভার ৯টি ওয়ার্ড ঘুরে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শোডাউন শেষ করে।
শোডাউনে বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এ সময় অংশগ্রহণকারীরা নাইমুল হক ভূঁইয়ার সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।
আয়োজকরা জানান, আসন্ন চান্দিনা পৌরসভা নির্বাচনে নাইমুল হক ভূঁইয়ার পক্ষে জনসমর্থন জোরালো করার লক্ষ্যে এ মোটরসাইকেল শোডাউনের আয়োজন করা হয়েছে। পৌরসভার প্রতিটি ওয়ার্ডের মানুষের সঙ্গে যোগাযোগ ও নির্বাচনী প্রচারণা আরও জোরদার করা হবে বলেও জানান তারা।
শোডাউন শেষে নাইমুল হক ভূঁইয়া পৌরবাসীর উদ্দেশ্যে বলেন, নির্বাচিত হলে তিনি পৌরসভার রাস্তাঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিতকরণ, নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা, পর্যাপ্ত স্ট্রিট লাইট স্থাপন, মাদক মুক্ত পৌরসভা এবং যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার দেবেন। পাশাপাশি একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পৌর প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
হেড অফিস ১১১ ভি আই পি মার্কেট, এলিফ্যান্ট রোড ঢাকা।
কুমিল্লা অফিস: বাগিচাগাঁও, ডায়াবেটিস হসপিটাল এর আপজিটে, কুমিল্লা। 01919602008
সম্পাদক ও প্রকাশক- এম এ খায়ের ইমন
ব্যবস্থাপনা সম্পাদক- মোঃ জয়নাল আবেদীন
নির্বাহী সম্পাদক- মোঃ সেলিমুজ্জামান (সেলিম)
বার্তা সম্পাদক- সুলতানা রাজিয়া
সহঃ বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান