
নিজস্ব প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা):
আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে কেরনখাল ইউনিয়ন ৭ নং ওয়ার্ড নতুন বাড়িতে বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন চৌধুরীর আয়োজনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনের কলস প্রতীকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের থানগাঁও নতুন বাড়ি বেদে পল্লীতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রায় পাঁচ শতাধিক নারী ও পুরুষ ভোটার উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে কলস প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে বলেন, জনগণের দোয়া ও সমর্থনে যদি তিনি সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন, তাহলে এলাকার উন্নয়ন ও সরকারি সুযোগ-সুবিধা ন্যায়সঙ্গতভাবে জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য কাজ করবেন। তিনি এলাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন কেরনখাল ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী রুহুল কুদ্দুস মাহিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবদিন মেম্বার, কেরনখাল ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া, হাবিব মেম্বার, মোঃ শাহ-জামাল সরদার, মাখন সরদার, জহির সরদার, ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ নাসির মিয়াজ, মোঃ শামীম মেম্বারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা আসন্ন নির্বাচনে কলস প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
হেড অফিস ১১১ ভি আই পি মার্কেট, এলিফ্যান্ট রোড ঢাকা।
কুমিল্লা অফিস: বাগিচাগাঁও, ডায়াবেটিস হসপিটাল এর আপজিটে, কুমিল্লা। 01919602008
সম্পাদক ও প্রকাশক- এম এ খায়ের ইমন
ব্যবস্থাপনা সম্পাদক- মোঃ জয়নাল আবেদীন
নির্বাহী সম্পাদক- মোঃ সেলিমুজ্জামান (সেলিম)
বার্তা সম্পাদক- সুলতানা রাজিয়া
সহঃ বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান