
দ্যাখ না আমার বক্ষ ছিঁড়ে
তুই ছাড়া কেউ নাই,
তুই ছাড়া মোর সোনার অঙ্গ
বাউকুড়ানির ছাই।
এই আমিটাই ছিলাম "প্রিয়"-
তোর দু'চোখের ধ্যান,
আদর করে ডাকতিস মোরে
বনলতা সেন।
চাইনি রে তোর বাড়ি গাড়ি
রাজ-ধিরাজি ঘর,
তবুও যে তুই করলি রে ক্যান
এমন করে পর?
আমায় দেখলে শিমুল ডালে
লুকাস ক্যান'রে মুখ,
এক সমুদ্র কষ্ট দিয়ে
কি পেলি তুই সুখ?
একদিন আমি ছিলাম'রে তোর
খুব আদরের ফুল,
হটাৎ- বেলা বল্'লি এসে
সব'টা ছিলো ভুল।
হেড অফিস ১১১ ভি আই পি মার্কেট, এলিফ্যান্ট রোড ঢাকা।
কুমিল্লা অফিস: বাগিচাগাঁও, ডায়াবেটিস হসপিটাল এর আপজিটে, কুমিল্লা। 01919602008
সম্পাদক ও প্রকাশক- এম এ খায়ের ইমন
ব্যবস্থাপনা সম্পাদক- মোঃ জয়নাল আবেদীন
নির্বাহী সম্পাদক- মোঃ সেলিমুজ্জামান (সেলিম)
বার্তা সম্পাদক- সুলতানা রাজিয়া
সহঃ বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান