
মোঃ শাহ্ আলম সরকার স্টাফ রিপোর্টার:
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কালিয়াকৈর কিন্ডারগার্টেন শিক্ষকদের অবস্থান কর্মসূচি।
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে গাজীপুর কালিয়াকৈর শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে কালিয়াকৈর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন।
১৩ অক্টোবর রোজ মঙ্গলবার সকাল ১০টায় কালিয়াকৈর উপজেলায় জয়দেবপুর রোডে মসজিদসংলগ্ন প্রকৌশলীর কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কালিয়াকৈর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।
কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও যেন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেন আয়োজকেরা।
আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।
কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
হেড অফিস ১১১ ভি আই পি মার্কেট, এলিফ্যান্ট রোড ঢাকা।
কুমিল্লা অফিস: বাগিচাগাঁও, ডায়াবেটিস হসপিটাল এর আপজিটে, কুমিল্লা। 01919602008
সম্পাদক ও প্রকাশক- এম এ খায়ের ইমন
ব্যবস্থাপনা সম্পাদক- মোঃ জয়নাল আবেদীন
নির্বাহী সম্পাদক- মোঃ সেলিমুজ্জামান (সেলিম)
বার্তা সম্পাদক- সুলতানা রাজিয়া
সহঃ বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান