
আর কি আমি পাবোরে ভাই
সেই জীবনের দেখা,
বাবা-র হোটেলে ফ্রিতে খেতাম
আদর স্নেহে মাখা।
দিনের বেলা স্বপ্ন আঁকতাম
নিশ্চিত ঘুম রাতে,
ফুরফুরে মেজাজে আনন্দে
থাকতাম সারাক্ষণ মেতে।
বাবা'কে বলতাম দেখে নিয়ো
বড়ো অফিসার হবো,
মা'কে বলতাম বুঝনা কিছুই
অভাব দূর করে দেবো।
তোমাদের মতো আমি কি তখন
কাজ করবো ছুটে,
কয়েকটা থাকবে কাজের লোক
দশখানা বাড়ি মোটে।
আমার কথায় হাসতো বাবা
রাগ করতো যতো মা'য়,
পরের ঘরের দাসী তুমি মেয়ে
যতো স্বপ্ন পারিস এঁকে'যা।
এমনি করে হাজারো স্বপ্ন
প্রতিদিন যাচ্ছে ঝরে,
দরদী বাবা-মা কোথায় এখন
আমিই বা কাদের তরে ?
হেড অফিস ১১১ ভি আই পি মার্কেট, এলিফ্যান্ট রোড ঢাকা।
কুমিল্লা অফিস: বাগিচাগাঁও, ডায়াবেটিস হসপিটাল এর আপজিটে, কুমিল্লা। 01919602008
সম্পাদক ও প্রকাশক- এম এ খায়ের ইমন
ব্যবস্থাপনা সম্পাদক- মোঃ জয়নাল আবেদীন
নির্বাহী সম্পাদক- মোঃ সেলিমুজ্জামান (সেলিম)
বার্তা সম্পাদক- সুলতানা রাজিয়া
সহঃ বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান