
কবিতা জোছনার বৃষ্টি
কবি- মাহমুদ আল মামুন
একদিন ভাবতাম দুঃখ নামের অসুখটা
ভালবাসার জোছনায় ধুয়ে মুছে যাবে,
মাধবী মদির মখমলের গালিচায় দু’জনে
সাঁতার দেবো আদিম অথচ চির নতুন নিয়মে।
এক ডালাতে সাজাবো মৌসুমী ফুল
হৃদয় সমুদ্রের বেলাভুমিতে
কুড়াবো ঝিনুক থেকে মুক্তো,
ভারাবো সংসার কণ্ঠে ঝিলিক শোভিত মালা।
হায়! হৃদয় বন্দরে যেটুকু জোছনার ঝরালে বৃষ্টি
জোয়ার শেষে ভাটার টানে নেমে গেলো জল
অপেক্ষমান স্বপ্ন ষ্টিমারগুলো
ঢেকে গেলো তমসার অন্ধকারে।
হেড অফিস ১১১ ভি আই পি মার্কেট, এলিফ্যান্ট রোড ঢাকা।
কুমিল্লা অফিস: বাগিচাগাঁও, ডায়াবেটিস হসপিটাল এর আপজিটে, কুমিল্লা। 01919602008
সম্পাদক ও প্রকাশক- এম এ খায়ের ইমন
ব্যবস্থাপনা সম্পাদক- মোঃ জয়নাল আবেদীন
নির্বাহী সম্পাদক- মোঃ সেলিমুজ্জামান (সেলিম)
বার্তা সম্পাদক- সুলতানা রাজিয়া
সহঃ বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান