
কচুয়ার পাথৈরে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাঁচান। এই স্লোগানকে ধারণ করে কচুয়ার পাথৈরে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ আগস্ট বিকাল ৫টায় কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়ন এর গুগপুর গ্রামে এ মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মাদকের কুফল এর বিরুদ্ধে এবং মাদক বিক্রি ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে এলাকার জনগণ স্লোগান তোলেন।মাদক সেবিদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও, মাদকের ঠিকানা এই বাংলায় হবে না। বিশ্বের মুসলিম এক হও লড়াই করো। এরকম স্লোগানে মুখরিত হয় এলাকা। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ ইকবাল তালুকদার, অহিদুজ্জামান, সালাউদ্দিন মিঠু, মোঃ ফারুক সহ আরো অনেক সচেতন এলাকাবাসী।
বক্ততারা বলেন "মাদক" একটি সমাজ ও গোটা প্রজন্মকে ধ্বংস করে দেয়।তাই মাদক মুক্ত সমাজ তৈরি করতে হবে।
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাদ মুক্ত সমাজ চাই, তারুণ্যের সহযোগিতা চাই।
নেশা সৃষ্টিকারী প্রত্যেক বস্তু যেমন: গাজা, হিরইন, ড্রাক্স পানীয় হারাম এগুলো এলাকায় থাকতে পারবে না।
মাদক ধ্বংস করে দিচ্ছে আমাদের সংসার, ধ্বংশ করে দিচ্ছে শিক্ষাঙ্গন। তাই কোন ভাবেই মাদকের সাথে আপোস করা যাবে না। বক্ততারা সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
হেড অফিস ১১১ ভি আই পি মার্কেট, এলিফ্যান্ট রোড ঢাকা।
কুমিল্লা অফিস: বাগিচাগাঁও, ডায়াবেটিস হসপিটাল এর আপজিটে, কুমিল্লা। 01919602008
সম্পাদক ও প্রকাশক- এম এ খায়ের ইমন
ব্যবস্থাপনা সম্পাদক- মোঃ জয়নাল আবেদীন
নির্বাহী সম্পাদক- মোঃ সেলিমুজ্জামান (সেলিম)
বার্তা সম্পাদক- সুলতানা রাজিয়া
সহঃ বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান