
মোঃ আবু ইউসুফ উদয়, কচুয়া প্রতিনিধি:
ইসলাম ধর্ম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ আগস্ট শুক্রবার বিকেল পাঁচটায় কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়ন এর আচ্ছা সাফা জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর দাস বাড়ির কানাই দাস রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লামকে নিয়ে গত কয়েকদিন আগে অশালীন মন্তব্য করে এবং ইসলাম ধর্ম লিখে নিয়ে কটুক্তি করে। তার প্রতিবাদে সাচার তৌহিদি জনতার ব্যানারে কানাই দাসের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে এ মানববন্ধন আয়োজন করে কচুয়ার তৌহিদী মুসলিম জনতা। তারা তাদের বক্তব্যে রাসূল (স)কে নিয়ে কটুক্তিকারী কানাই দাস কে সর্বোচ্চ শাস্তিদানের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কচুয়া উপজেলার সহকারী সেক্রেটার হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেন, এবং আশ সাফা জামে মসজিদের সভাপতি শিক্ষাবিদ মাস্টার জসীমউদ্দীন।
তাহারিকে খতমে নবুয়ত কচুয়া শাখার আহবায়ক ফারুক সরকারের তত্ত্বাবধানে এবং মাসুৃম বিল্লাহ এর পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই এর কচুয়া শাখার সভাপতি ও সাচার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মজুমদার, শিক্ষাবিদ সাইফুল ইসলাম, মাওলানা মোজাম্মেল হক সহ জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের ইসলামী ছাত্রশিবির এবং বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
হেড অফিস ১১১ ভি আই পি মার্কেট, এলিফ্যান্ট রোড ঢাকা।
কুমিল্লা অফিস: বাগিচাগাঁও, ডায়াবেটিস হসপিটাল এর আপজিটে, কুমিল্লা। 01919602008
সম্পাদক ও প্রকাশক- এম এ খায়ের ইমন
ব্যবস্থাপনা সম্পাদক- মোঃ জয়নাল আবেদীন
নির্বাহী সম্পাদক- মোঃ সেলিমুজ্জামান (সেলিম)
বার্তা সম্পাদক- সুলতানা রাজিয়া
সহঃ বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান